কলকাতা: জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার চাঞ্চল্যকর দাবির পর এবার এবিপি আনন্দ-এর কাছে এবার প্রতিক্রিয়া জানালেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।তিনি বলেছেন, "আমি এটা বিশ্বাস করি, বিজেপি ২০৯টা আসনেই জেতার সম্ভাবনা রাখে।", সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে কী মন্তব্য তাঁর ?

[yt]https://youtu.be/nZ9edjd8tng?si=aH4vl2g8Z5wxgt4J[/yt]

আরও পড়ুন, ২ কেন্দ্রে প্রার্থী-ঘোষণা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল ঋতব্রত তৃণমূল, একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আখরুজ্জামান...

এবিপি আনন্দ : এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় -কাকলি ঘোষ দস্তিদার তো দাবি করেই ছিলেন, আর এবার জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলছেন, যে সময় আলোচনা হয়েছে, এনসিপিআই-র এই সাংসদরা, বিজেপির প্রতীকে আসন্ন পুরভোটে লড়বেন, সেই সময় কিন্তু তিনি উপস্থিতও ছিলেন।

বিজেপি বিধায়ক সজল ঘোষ: আমার জানা নেই, সাংসদরা পুরসভার ভোট অবধি লড়বে কিনা, আর এবিষয়ে আমাদের নেতারা তো , যা বলার বলেই দিয়েছেন, আপনারা সিদ্ধান্ত নিন যে, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কথা মানবেন না আমাদের নেতারা ইতিমধ্য়েই যেটা ঘোষণা করে দিয়েছেন, বিজেপি একাই লড়বে, সেটাও আপনারা মানবেন ? আমি একদম বুথ স্তরের কর্মী, আমি এটা নিয়ে কী করে বলতে পারব ? কিন্তু আমি জানি, আমার রাজ্যের সর্বোচ্চ নেতা যারা, নীতি নির্ধারক যারা, …তাঁরা জানিয়েছেন, বিজেপি নিজের শক্তিতে এখানে বিধানসভা লড়েছে। বিজেপিকে আর কাউকে নিয়ে চলার প্রয়োজন নেই। এবারে কে কার প্রতীকে দাঁড়াবে, উনি ছিলেন বলছেন, আপনি সিদ্ধান্ত নিন, আপনি কার কথা মানবেন।আমি এটা বিশ্বাস করি, বিজেপি ২০৯টা আসনেই জেতার সম্ভাবনা রাখে। এককভাবে। এখন যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় মনে করেন, আমি এবার সাংসদ থাকার সঙ্গে সঙ্গে আমি এবার কাউন্সিলরও হব, চেষ্টা করতে পারেন। সেটা আমি বলতে পারবো না।

মূলত এদিন NCPI সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, ''৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন বিজেপিতে। আবু তাহের, খলিলুরদের বিভিন্ন দফতর দেওয়া হবে, তাঁরাও NDA-কে সমর্থন করবেন। ওঁদের এলাকা সংখ্যালঘু, তাই ওঁরা সরাসরি বিজেপিতে যাবেন না, কিছু সমস্যা আছে। ২০ জনের থেকে ১৪ জন গেলেই তো দুই-তৃতীয়াংশ। আমরা আছি ১৭ জন, দলবিরোধী আইনে পড়ব না। পুজোর আগে বা পরেই আমরা বিজেপিতে যাচ্ছি।” এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি আরও চাঞ্চল্যকর দাবিও তুলেছেন ওই NCPI সাংসদ। তিনি বলেন, ''আমরা বিজেপিতে যেতে চেয়েছিলাম, বিজেপি আমাদের NCPI-তে নিয়ে গেছে। দলত্যাগবিরোধী আইন থেকে বাঁচানোর জন্য বিজেপি নেতারা এটা করেছেন, আমরা এটা জানতাম না।"

from india https://ift.tt/L8CNmUj
via IFTTT
0 Comments