কার্গিল যুদ্ধে 'অপারেশন সফেদ সাগর'-এর অংশ ছিলেন, প্রাক্তন সেই বায়ুসেনা আধিকারিককেই লোহার রড দিয়ে 'মার' !

নয়াদিল্লি : কার্গিল যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার 'অপারেশন সফেদ সাগর'-এর অংশ ছিলেন তিনি। আইএএফ-এর এহেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেনকে লোহর রড় দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠল এক পার্কিং অ্যাটেনডেন্টের বিরুদ্ধে। আক্রান্ত অমিত কুমার গুপ্তা। পুলিশ জানিয়েছে, গুরুগ্রামের সেক্টর-৬৫ এলাকার একটি বিজনেস পার্কে ঘটনাটি ঘটেছে। সোমবার অজ্ঞাতপরিচয় ওই পার্কিং অ্যাটেনডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর, এমনই জানিয়েছে পুলিশ। একাধিক হাড় ভেঙেছে তাঁর। অমিত কুমার গুপ্তা তাঁর অভিযোগে জানিয়েছেন যে, ১০ সেপ্টেম্বর সেক্টর-৬৫-এর একটি রেস্তোরাঁয় ডিনার খেতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হন তিনি।

অমিত কুমার গুপ্তা অভিযোগে উল্লেখ করেছেন, "আমি সেখানে ডিনারের জন্য সপরিবারে গিয়েছিলাম। যদিও পার্কিন অ্যাটেনডেন্ট আমি গাড়ি পার্ক করার অনুমতি দিচ্ছিলেন না।" তিনি অভিযোগ করেন যে, তিনি বিজনেস পার্কের অন্তত চারটি অনুমোদিত পার্কিং লটে গিয়েছিলেন, কিন্তু কোথাও তাঁকে গাড়ি পার্ক করার অনুমতি দেওয়া হয়নি। “ঠিক সেই সময়েই একজন কর্মী বারবার ঘুষি মেরে আমার গাড়ির জানালা ভাঙার চেষ্টা করে। আমি গাড়ি থেকে বেরিয়ে তর্ক-বিতর্ক শুরু করলে সে হঠাৎ কোথা থেকে একটি লোহার রড নিয়ে আসে এবং আমার বাঁ হাত ও মাথায় বারবার আঘাত করে পালিয়ে যায়,” বলে সংযোজন তাঁর। তিনি অভিযোগ করেন যে, তিনি সাহায্যের জন্য পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছিলেন; কিন্তু তাৎক্ষণিক কোনও সহায়তা পাওয়া যায়নি।

সেক্টর-৬৫ থানার স্টেশন হাউস অফিসার রণবীর সিং জানিয়েছেন যে, ঘটনার সময় অমিত কুমার গুপ্তাকে দিয়ে ওই ভবনের ভেতরে একাধিকবার গাড়ি চালিয়ে বিভিন্ন পার্কিংয়ের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি বলেন, “তাঁকে গাড়ি পার্ক করতে দেওয়া হয়নি, যার জেরে তর্ক-বিতর্ক হয় এবং বিল্ডিংয়ের পার্কিং অ্যাটেনডেন্ট তাঁকে মারধর করেন।”

সিং জানান, তিনি শুরুতে লিখিতভাবে জানিয়েছিলেন যে সুস্থ হওয়ার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন। তিনি বলেন, "রবিবার রাতে তিনি অবশেষে অভিযোগটি জমা দেন; তার ভিত্তিতেই সোমবার সকালে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর বিভিন্ন প্রাসঙ্গিক ধারায় অজ্ঞাতপরিচয় পার্কিং কর্মীর বিরুদ্ধে একটি এফআইআর (FIR) নথিভুক্ত করা হয়েছে।" Operation Safed Sagar

সিং জানিয়েছেন যে, সন্দেহভাজনের পরিচয় শনাক্ত ও তাঁকে গ্রেফতারের লক্ষ্যে তাঁরা তদন্ত শুরু করেছেন।

from india https://ift.tt/QHNeoxi
via IFTTT

Post a Comment

0 Comments