নয়াদিল্লি: বড় ধাক্কা খেল টাটা সন্স (Tata Sons). শেয়ার বাজারে নথিভুক্ত না হয়ে, প্রাইভেট কোম্পানি হিসেবে থাকতে চেয়ে আবেদন জানিয়েছিল তারা। কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। টাটা গ্রুপের প্রিন্সিপাল হোল্ডিং সংস্থা টাটা সন্সকে নির্দেশিকা মেনে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হল। অর্থাৎ টাটা সন্সকে বাজারে IPO আনতেই হবে। নাম নথিভুক্ত করতে হবে শেয়ার বাজারে।

স্বেচ্ছায় নিজেদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সারেন্ডার করতে চেয়েছিল টাটা সন্স। অনিবন্ধিত কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে যাতে গণ্য করা হয় তাদের, জানিয়েছিল আবেদন। টাটা ট্রাস্টের চেয়ারম্যান তথা টাটা সন্সের ডিরেক্টর নোয়েল টাটাও সংস্থাকে অনিবন্ধিত রাখার পক্ষে মতামত দিয়েছিলেন। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করল RBI.

RBI আবেদন প্রত্যাখ্যান করায় NBFC upper layer অনুযায়ী শেয়ার বাজারে নিজেদের নথিভুক্ত করতেই হবে টাটা সন্সকে। ২০২৪ সালের মার্চ মাসে কোর ইনভেস্টমেন্ট হিসেবে প্রাপ্ত রেজিস্ট্রেশন সারেন্ডার করতে চেয়ে আবেদন জানিয়েছিল তারা। সেই মতো ২১ হাজার ৮১৩ কোটি টাকার ঋণও আগেভাগে শোধ করে দিয়েছিল। সেই নিয়ে এতদিন টানাপোড়েন চলছিল।

সবিস্তার আসছে

from india https://ift.tt/TlYUOHw
via IFTTT
0 Comments