নয়াদিল্লি: প্রধান বিচারপতি সূর্যকান্তকে নিয়ে টিপ্পনি করায় শিবসেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউতের জবাব চাইল সুপ্রিম কোর্ট। CJI সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তাঁকে জবাব দিতে বলেছে। I.N.D.I.A শিবিরের তরফে শীর্ষ আদালতে জমা পড়েছিল, তাতে লোকসভার বিরোধী দলনেতা-সহ বিরোধী শিবিরের ১৩ জন নেতানেত্রীর সই রয়েছে। সই রয়েছে সঞ্জয়েরও। আর তাতেই সঞ্জয়ের জবাব তলব করা হয়েছে। জবাব চাওয়া হয়েছে সাংবাদিক নিখিল ওয়াগলেরও। সোশ্যাল মিডিয়ায় CJI সূর্যকান্তের সমালোচনা করেছিলেন নিখিলও। (CJI Surya Kant)

সঞ্জয় এবং নিখিলের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালত অবমাননার মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। শুক্রবার সেই প্রসঙ্গ উঠলে CJI সূর্যকান্ত বলেন, “প্রতিষ্ঠানকে আক্রমণ অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। লোকজন বুঝতেও পারেন না ফাঁদে পা দিচ্ছেন। অধিকার রক্ষার প্রশ্নে কখনও পিছিয়ে থাকেনি আদালত। তার পরও নিন্দা দুর্ভাগ্যজনক ঘটনা। আশা করি সুবুদ্ধি হবে।” তবে জবাব চাওয়া হলেও সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাউত এবং নিখিলকে। তাঁদের জবাব শোনার পর এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছে আদালত। (Supreme Court:)

আরও পড়ুন: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’

সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে যে আদালত অবমাননার মামলা দায়ের হয়, তাতে দাবি করা হয় যে, ১২ অক্টোবর I.N.D.I.A শিবিরের সঙ্গে দেখা করেননি বলে CJI সূর্যকান্তের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, অবমাননাকর মন্তব্য করা হচ্ছে। বিজেপি নেতাদের অনুষ্ঠান, মন্ত্রীদের সঙ্গে CJI-এর নৈশভোজের সময় আছে বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। লন্ডনে রাজনীতিকদের সঙ্গে CJI সূর্যকান্ত এবং অন্য বিচারপতিদের ব্যাডমিন্টন খেলার ছবিরও উল্লেখ করা হয় মামলায়।

পাশাপাশি, সাংবাদিক নিখিলের পোস্টের উল্লেখ করে দাবি করা হয় যেয়, CJI সূর্যকান্ত সম্পর্কে ‘আপত্তিকর’ শব্দ প্রয়োগ করেছেন তিনি। শুধু সমালোচনা নয় ‘অপশব্দ’ প্রয়োগ করেছেন,যাতে আদালতের উপর মানুষের আস্থা টলে যেতে পারে।

সঞ্জয় যদিও নিজের অবস্থানেই অনড়। তাঁর দাবি, বেছে বেছে তাঁকেই নিশানা করা হচ্ছে। তবে তিনি জেলে যেতেও প্রস্তুত। সঞ্জয় বলেন, “বহু বিশিষ্ট মানুষজন সুপ্রিম কোর্টকে নিয়ে মন্তব্য করেছেন। বিশিষ্ট মানুষজন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, রাজনীতিকরাও রয়েছেন সেই তালিকায়। কিন্তু সঞ্জয়কেই নিশানা করা হচ্ছে। কারণ আমি লড়াই করি। মুখ খুলি প্রকাশ্যে। আমি আগামী দিনেও কথা বলব, নিজের মতামত জানাব। গোটাটাই বিজেপি-র ষড়যন্ত্র। আমি ভয় পাই না ওদের। কোনও দিন ভয় করবও না। দেশের জন্য জেলে যেতেও রাজি। অবমাননার দায় চাপাবেন চাপান। আমি ক্ষমাও চাইছি। অবমাননার দায় চাপান, কিন্তু যে ১৩ কোটি মানুষের নাম বাদ গিয়েছে, তাঁদের ন্যায় বিচার দিন।”

আরও পড়ুন: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…

SIR-এ ভূরি ভূরি অনিয়ম, নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীদের I.N.D.I.A শিবির। পিটিশন দায়ের করার আগে CJI সূর্যকান্তের হাতে স্মারকলিপি তুলে দিতে চেয়েছিলেন রাহুল-সহ বাকিরা। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হননি CJI সূর্যকান্ত। সেই সময় সঞ্জয় বলেন, “লন়্নে বিজেপি নেতাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার, বিজেপি-র মন্ত্রীদের সঙ্গে নৈশভোজের সময় আছে CJI-এর, কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে দেখা করার সময় নেই।”

নিখিল ইতিমধ্য়েই নিজের পোস্ট ডিলিট করে দিয়েছেন। মঙ্গলবার তিনি লেখেন, ট১১ তারিখ দিল্লির কিছু ভিডিও দেখছিলাম। সাংবাদিক বৈঠকে অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বলের বক্তব্যও শুনি। তিনি বিচারব্যবস্থার উপর আস্থা হারানোর কথা জানিয়েছিলেন। জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হতে ক্লান্তি বোধ করছেন তিনি। আমি কিছু লিখেছিলাম সেই নিয়ে, যা উচিত ছিল না’।”

from india https://ift.tt/sNcBwiE
via IFTTT
0 Comments