Calcutta High Court: মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে ক্ষতিপূরণ মামলায় বিরক্ত হাইকোর্ট, ' দুর্গাপুজোর আগেই ক্ষতিপূরণ দেওয়া উচিত ..'

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তি। এখনও ক্ষতিপূরণ পাননি আক্রান্তরা, মামলায় অভিযোগ, বিরক্তি প্রকাশ আদালতের। দুর্গাপুজো তো এসে গেলো, উচিত তো পুজোর আগেই ক্ষতিপূরণ দেওয়া, মন্তব্য বিচারপতি সৌমেন সেনের।

[yt]https://youtu.be/tAEGhqyq0aA?feature=shared[/yt]

আরও পড়ুন, কাকদ্বীপে শিক্ষক নিগ্রহকাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারা পুলিশের !

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-এর ভূমিকা নিয়েও প্রশ্ন আদালতের। এখনও তদন্তভার গ্রহণের জন্য এগিয়ে আসেনি NIA, মন্তব্য বিচারপতি সেনের। NIA চাইলে আগেই তদন্তভার গ্রহণ করতে পারত, কোনও বাধা ছিল না, মন্তব্য বিচারপতি সেনের।'রাজ্যের তদন্তে ত্রুটি আছে বলে অভিযোগ করা হচ্ছে'। NIA-এর সাহায্য নেওয়া হয়নি বলে যেমন অভিযোগ করা হচ্ছে, তেমনই তারাও এগিয়ে আসেনি, মন্তব্য বিচারপতি সেনের। তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেবে রাজ্য, ১ সপ্তাহ পর ফের শুনানি।

from india https://ift.tt/lGM2kud
via IFTTT

Post a Comment

0 Comments