EC On Rahul Gandhi: ভোটার তালিকা নিয়ে 'রাহুল গান্ধীর অভিযোগ ভিত্তিহীন', কী বলছে নির্বাচন কমিশন ?

নয়াদিল্লি :  রাহুল গান্ধীর (Rahul Gandhi) অভিযোগ 'ভুল ও ভিত্তিহীন', লোকসভার বিরোধী দলনেতার দাবি ওড়াল নির্বাচন কমিশন ( Election Commission Of India)। মূলত রাহুল বলেন, 'আমি প্রমাণ এনেছি আপনাদের সামনে। কর্ণাটকের আলন্দ কেন্দ্রে, ৬ হাজার ১৮ ভোট ডিলিট করার চেষ্টা করেছিল কেউ।' জাতীয় কমিশন Fack Check-এ স্পষ্ট জানিয়েছে,'জন সাধারণের কোনও সদস্য অনলাইনে ভোট মুছতে (Vote Delete) পারেন না। কারও নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়, বলে জানিয়েছে কমিশন। কমিশনের ফ্যাক্ট চেকিংয়ের অন্তিম পয়েন্টে আরও বলা হয়েছে, ২০২৩-এ আলন্দ বিধানসভায় ভোটারের নাম বাদ দেওয়ায় ব্যর্থ চেষ্টা হয়েছিল। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন নিজেই FIR দায়ের করেছিল। ২০২৩-এ আলন্দ থেকে কংগ্রেস প্রার্থী কেবি পাটিল জিতেছিলেন।' এই তথ্যের উপরে দাঁড়িয়েই রাহুলের তোলা অভিযোগ নস্যাৎ করেছে কমিশন।

[yt]https://youtu.be/w9JBVwIbCwg?feature=shared[/yt]

আরও পড়ুন, মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে ক্ষতিপূরণ মামলায় বিরক্ত হাইকোর্ট, পুজো অনুদানের প্রসঙ্গ তুলে ভর্ৎসনা

মূলত রাহুল গান্ধী বলেন, 'আমি লোকসভার দলনেতা। যথাযথ প্রমাণ নিয়েই বলছি। আমি সেটা আজ আপনাদের দেখাচ্ছি, দেশের যুব সমাজকে, দেশের মানুষকে দেখাচ্ছি। প্রমাণটা একদম পরিষ্কার... যে, ভারতের মুখ্য় নির্বাচনী আধিকারিক সেই সব মানুষকে রক্ষা করছে, যারা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করছে। আমি আপনাদের দেখাব, সেই প্রক্রিয়াটা, কীভাবে ভোট ডিলিট হয়ে যায়। আমি দেখাব কীভাবে সেটা হয়।কিছু সংখ্য়ক লোক, সিস্টেমেটিকালি লক্ষ লক্ষ ভোটারকে টার্গেট করে তাদের ভোট ডিলিট করার প্রক্রিয়া চালাচ্ছে। এটা বারবার হচ্ছে। ...  কর্ণাটকের আলন্দ কেন্দ্রে, ৬ হাজার ১৮ ভোট ডিলিট করার চেষ্টা করেছিল কেউ। আমরা জানি না, টোটাল কত সংখ্য়ক ভোট ২০২৩-এর নির্বাচনে (কর্ণাটক বিধানসভা ভোট, ২০২৩) বাতিল করা হয়েছে। সেটা অবশ্য়ই ৬ হাজার ১৮ -র বেশি। কিন্তু কেউ ধরা পড়েছে, ৬ হাজার ১৮ ভোট ডিলিট করেছে।'

from india https://ift.tt/5VZPgXY
via IFTTT

Post a Comment

0 Comments