Bangladeshi Arrested: বাংলাদেশি ধরতে তৎপর পুলিশ, মুর্শিদাবাদে ধৃত ৬, দিল্লিতে ২৮ !

<p>Bangladeshi Arrested:&nbsp;এক দিনে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৬ বাংলাদেশি। জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর থেকে পাকড়াও করা হয়েছে ৪ বাংলাদেশিকে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বাংলাদেশের রাজশাহির বাসিন্দার।অন্যদিকে, বুধবার রাতে ডোমকল থেকেও গ্রেফতার করা হয় ২ বাংলাদেশিকে। ধৃত ২ জন বাংলাদেশের করিমগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধৃতদের থেকে বাংলাদেশের মোবাইল ফোন ও সিম কার্ড মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ বাংলাদেশি কাজের সন্ধানে ভারতে এসেছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।&nbsp;</p> <p>অন্যদিকে দেশের রাজধানীতে ফের অনুপ্রবেশকারীদের ধরপাকড়ে তৎপর হয়েছে দিল্লি পুলিশ। সম্প্রতি দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ২৮ জন বাংলাদেশি। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের বিশেষ টিম এই অভিযান চালায়। ধৃতরা বৈধ কাগজ ছাড়াই ভারতে বসবাস করছিল বলে অভিযোগ। দিল্লির বিভিন্ন এলাকা থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।&nbsp;</p>

from india https://ift.tt/wzXOcxK
via IFTTT

Post a Comment

0 Comments

Congress on Kerala CM : ৯ দিনের টানাপোড়েন, কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিল কংগ্রেস; ঘোষণা আজ