কলকাতা: বিহারের পর এবার এ রাজ্যে SIR-এর পালা। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিমও। এই আবহে আবার তালিকা থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

[yt]https://youtu.be/fY2sfwlKQXE?si=fncq71SHyd-C0hk7[/yt]

আরও পড়ুন, বাংলাদেশে নিম্নচাপ, বাংলায় মৌসুমী বায়ুর উপস্থিতি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা ! বর্ষণের প্রবল আশঙ্কা

এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে SIR? সূত্রের খবর, দফায় দফায় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছেন, SIR-এর বিজ্ঞপ্তি প্রকাশের পর 'এনুমারেশন ফর্ম' অর্থাৎ SIR-এর জন্য আবেদনপত্র ৩ থেকে ৪ দিনের মধ্যে অন্তত ২০% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠকে এও জানতে চেয়েছেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা 'SIR' নিয়ে কতটা প্রস্তুত? সূত্রের খবর, বিহারের প্রসঙ্গ উত্থাপন কমিশনের কর্তারা জানিয়েছেন, নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বিকেলে রাজারহাট গোপালপুর ও রাজারহাট নিউটাউন বিধানসভার প্রায় ৬০০ জন BLO কে নিয়ে বৈঠক করেন তাঁরা।

from india https://ift.tt/ayLKT3g
via IFTTT
0 Comments