Karnataka News: মর্মান্তিক ! সহপাঠীদের লালসার শিকার নাবালিকা, তিন অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ

<p>Karnataka News:&nbsp;কর্নাটকে শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে সম্প্রতি। পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের শিকার হয়েছে এক নাবালিকা। নির্যাতিতার বয়স ১৩ বছরের আশপাশে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাও নাবালক। তিনজন বালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের বয়স ১৪-১৫ বছরের আশপাশে। কর্নাটকের হুব্বল্লিতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে খবর, মেয়েটির মা-বাবা বাইরে কোথাও গিয়েছিলেন। সেই সময় এই তিনজন ছেলে মেয়েটিকে একটি পরিত্যক্ত এলাকায় নিয়ে যায় এবং তাকে যৌন হেনস্থা করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত তিনজন এবং নির্যাতিতা একই এলাকার বাসিন্দা।&nbsp;</p> <p>হুব্বল্লি -ধারওয়ার পুলিশ কমিশনার এন শশী কুমার জানিয়েছেন, ১২-১৩ বছরের ওই মেয়েটিকে আপাতত সবরকম নিরাপত্তা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত তিনজন ছেলেকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে ২ জন ছেলে ওই মেয়েটির সঙ্গে একই স্কুলে পড়ত। আর তাদের সঙ্গে ছিল আরও একটি ছেলে। এই তৃতীয় অভিযুক্ত সম্ভবত স্কুল পালানো একজন। আপাতত প্রাথমিক তদন্তে এইসব তথ্যই জানতে পেরেছে পুলিশ। হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।&nbsp;</p> <p>নির্যাতিতা নাবালিকার মা-বাবা অভিযোগ করেছেন, তাদের মেয়েকে ওই তিনজন ছেলে ভয় দেখিয়েছিল এই বলে যে তাদের কাছে ওই গোটা ঘটনার ভিডিও রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিনজনের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।&nbsp; সবদিক খতিয়ে দেখে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।&nbsp;</p>

from india https://ift.tt/gPO85YU
via IFTTT

Post a Comment

0 Comments