<p><strong>কলকাতা :</strong> বছরের শুরুতেই ধাক্কা তৃণমূল কংগ্রেসে। কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নুর। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে জয়রাম রমেশ ও শুভঙ্কর সরকারদের উপস্থিতিতে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন মৌসম। তৃণমূলের রাজ্যসভার সদস্য তিনি। ভোট-মুখী পশ্চিমবঙ্গে তাঁর কংগ্রেসে প্রত্যাবর্তনে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। ২০১৯ সালের ২৮ জানুয়ারি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগি দিয়েছিলেন মৌসম। এদিন তাঁকে দলে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "পরিবারে ফিরে এলেন। এটা ট্রেলার দেখলেন। আমরা জানালা খুলে রেখেছিলাম। এখন দরজা খুলে দিলাম।" </p>
from india https://ift.tt/NQj8FR2
via IFTTT
0 Comments