Mumbai News: 'মহিলাদের সামনে আমায় অপমান করেছিল', মুম্বইয়ের প্ল্যাটফর্মে অধ্যাপককে কোপানোর কারণ জানাল অভিযুক্ত

Mumbai News: কয়েকদিন আগেই মুম্বইতে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা। ট্রেনের কামরায় ২ যাত্রীর বচসা শুরু হয়েছিল। ভিড় কামরায় ওঠা-নামা নিয়েই মূলত ঝগড়া হয়েছিল ২ যাত্রীর মধ্যে। আর তার জেরে প্ল্যাটফর্মে নামার পরই এক যাত্রী আরেক যাত্রীকে ছুরি নিয়ে আক্রমণ করেন। মৃত্যু পর্যন্ত হয় আক্রান্তের। পেশায় অধ্যাপক ছিলেন ওই যাত্রী। গ্রেফতার হয় অভিযুক্ত যুবক।

কিন্তু ট্রেনের কামরায় হওয়া সামান্য ঝগড়া থেকে এত বড় ঘটনা কেন ঘটল ? কী জানাচ্ছে পুলিশ এবং অভিযুক্ত

অভিযুক্ত ২৭ বছরের ওমকার শিন্ডের দাবি, মহিলাদের সামনে তাঁকে অপমান করেছিলেন অধ্যাপক অলোক কুমার সিং। মুম্বইয়ের লোকাল ট্রেনের ভিড় কামরায় প্রথমে ২ জন মহিলা দাঁড়িয়েছিলেন। তাঁদের পিছনে ছিলেন অলোক এবং ওমকার। পুলিশের দাবি, জেরায় ওমকার জানিয়েছেন, তিনি এগোতে যাচ্ছিলেন। ওমকারের দাবি, সেই সময় অলোক তাঁকে ধাক্কা মারেন এবং বলেন, 'দেখতে পাচ্ছেন না, সামনে মহিলারা দাঁড়িয়ে আছেন।' এই কথোপকথনের সময় সামনের দুই মহিলা পিছনে ঘুরে ওমকারের দিকে তাকান। এতেই নাকি সাংঘাতিক অপমানিত বোধ করেছিলেন ওমকার। পুলিশ জানিয়েছে, এমনিতেই ওমকার নাকি রগচটা স্বভাবের। সেদিনও আচমকাই মেজাজ হারিয়েছিলেন তিনি। তারপরেই ধারালো ছুরি নিয়ে অলোককে আক্রমণ করেন তিনি। পুলিশ এও জানিয়েছে, অলোককে 'উচিত শিক্ষা' দেওয়াই নাকি ওমকারের উদ্দেশ্য ছিল। গ্রেফতার হওয়ার সময়েও ওমকার জানতেন না যে তাঁর ছুরির আঘাতেই অলোকের মৃত্যু হয়েছে।

ঠিক কী ঘটেছিল সেদিন মালাড প্ল্যাটফর্মে ?

ট্রেনের কামরায় ২৭ বছরের ওমকার শিন্ডের সঙ্গে বচসা হয় ৩২ বছরের অধ্যাপক অলোক কুমার সিংয়ের। ভিলে পার্লের একটি কলেজে অধ্যাপনা করতেন অলোক। ট্রেন মালাড স্টেশনে থামার পর অলোক প্ল্যাটফর্মে নামতেই ধারালো ছুরি নিয়ে তাঁকে আক্রমণ করেন ওমকার। অলোকের তলপেটে বারংবার ছুরি দিয়ে আঘাত করেন অভিযুক্ত যুবক। রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মেই লুটিয়ে পড়েন অলোক। এদিকে ভিড়ের সুযোগ নিয়ে চম্পট দেয় ওমকার। খবর পেটে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। রক্তাক্ত অবস্থায় অলোককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মালাড স্টেশন চত্বরের এবং যে প্ল্যাটফর্মে দুর্ঘটনা ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে এবং গ্রেফতার করা হয় ওমকার শিন্ডেকে।

from india https://ift.tt/qfzo4a5
via IFTTT

Post a Comment

0 Comments