Arijit Singh Retires from Playback: ‘বর্ডার ২’ ছবি নিয়ে মতবিরোধ, আপত্তি সত্ত্বেও গান গাইতে বাধ্য করা হয় অরিজিৎকে? দাবি ঘিরে শোরগোল

মুম্বই: সাফল্যের শিখরে থাকাকালীন হঠাৎই ছবিতে আর গান না গাওয়ার সিদ্ধান্ত। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিংহ, তা নিয়ে কাটাছেঁড়া চলছেই। অরিজিৎ বলিউডের রাজনীতির শিকার হলেন কি না, প্রশ্ন তুলছেন তাঁরই অনুরাগীরা। আর সেই আবহেই প্লেব্যাক থেকে অরিজিতের ‘সন্ন্যাসগ্রহণ’ নিয়ে নয়া তথ্য সামনে এল। অভিযোগ, ‘বর্ডার ২’ ছবিতে গান গাইতে একরকম বাধ্য করা হয় অরিজিৎকে।

অরিজিৎ প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেছেন। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। বলিউড সূত্রে খবর, অরিজিতের এই সিদ্ধান্তের নেপথ্য়ে ‘বর্ডার ২’ ছবির প্রযোজক ভূষণ কুমারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অভিযোগ, সানি দেওল, বরুণ ধওয়ন, দিলজিৎ দোসাঞ্ঝ এবং অহন শেট্টি অভিনীত ‘বর্ডার ২’ ছবিতে ‘ঘর কব আওগে’ গানটি গাইতে বাধ্য করা হয় অরিজিৎকে।

বলিউড সূত্রে খবর,  ‘বর্ডার ২’ ছবিতে ‘ঘর কব আওগে’ গানটি গাইতে চাননি অরিজিৎ। বেশ কিছু বিষয়ে মতবিরোধ হচ্ছিল। ‘ক্রিয়েটিভিটি’র দিক থেকেও মানিয়ে নিতে পারছিলেন না অরিজিৎ। কিন্তু শেষ পর্যন্ত গানটি গাইতে বাধ্য করা হয় তাঁকে। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সোশ্য়াল মিডিয়াতেও সেই নিয়ে সরব হয়েছেন অরিজিতের অনুরাগীরা।

এই বিতর্কের মধ্যে মুখ খুলেছেন ভূষণ। সত্যিই কি গান গাইতে বাধ্য করা হয়েছিল অরিজিৎকে? প্রশ্নের উত্তরে বলেন, “যত সব ফালতু অভিযোগ। অরিজিৎকে ফোন করেই জেনে নিন বরং।”

কিন্তু ভূষণ অভিযোগ উড়িয়ে দিলেও, গুঞ্জন থামছে না। বলিউড সূত্রে খবর, বড় প্রযোজনা সংস্থাগুলির কাজকর্মের ধরনে রীতিমতো হাঁফিয়ে উঠছিলেন অরিজিৎ। বিশেষ করে প্রভাবশালী মিউজ়িক ও  প্রযোজনা সংস্থার মালিকদের আচরণ, সবকিছুতে দখলদারি, ব্যবসায়িক স্বার্থ দেখার অভ্যাস মনঃপুত হচ্ছিল না তাঁর। ‘বর্ডার ২’ ছবিতে ‘ঘর কব আওগে’ গানটিও মনে ধরেনি অরিজিতের। দেশপ্রেম সংক্রান্ত একটি গানের রিমেক হবে কেন, প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাঁর যুক্তি ধোপে টেকেনি। গানটি গাইতে কার্যত বাধ্য করা হয় তাঁকে। আর তার পরই ছবিতে গান গাওয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন অরিজিৎ। তবে গোটাটাই জল্পনা। এ নিয়ে অরিজিৎ নিজে কিছু জানাননি।

from india https://ift.tt/ZtO0pSm
via IFTTT

Post a Comment

0 Comments