<p>Viral Video: জেল হয়েছে প্রেমিকের। তাঁর জন্মদিনে দেখা করতে এসেছেন প্রেমিকা। জন্মদিনে একে অন্যের সঙ্গে নেই, তাই প্রেমিকার মন খারাপ। এটা নিঃসন্দেহে স্বাভাবিক ঘটনা। কিন্তু জেলের ভিতর প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে মোবাইলে ভিডিও করছেন তরুণী, সেই ভিডিওতে আবার বলছেন, 'আজ আমার ভালবাসার জন্মদিন। আমি সেন্ট্রাল জেলে ওর সঙ্গে দেখা করতে এসেছি। এটা খুব দুঃখের যে ও আমার সঙ্গে নেই। ওর জন্মদিনে আমিও ওর সঙ্গে নেই। কিন্তু আমি দেখা করতে এসেছি। দেখা যাক ওর প্রতিক্রিয়া কী' - এটা মোটেই সাধারণ, স্বাভাবিক ঘটনা নয়। বরং যথেষ্ট চিন্তার এবং উদ্বেগের। কারণ জেলের মধ্যে ভিজিটার্স রুমের যে জায়গায় ফোন নিয়ে যাওয়ার অনুমতিই নেই, সেখানে এই তরুণী কীভাবে ফোন নিয়ে ঢুকলেন, শুধু তাই নয়, দিব্যি ভিডিও করলেন, তাই নিয়েই উঠছে প্রশ্ন। জেলের নিরাপত্তাও প্রশ্নের সম্মুখীন হচ্ছে একইসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই বিভিন্ন প্রশ্ন উঠছে গোটা ঘটনায়। </p> <p>ছত্তিসগড়ের রায়পুর সেন্ট্রাল জেলে ঘটেছে এই ঘটনা। সেখানকার কড়াকড়ি এতদিন লোকের জানা ছিল। কিন্তু সেই নিরাপত্তাতেই কীভাবে এমন ফাঁক দেখা গেল, তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। এই তরুণী যে মোবাইল নিয়ে ঢুকে পড়েছেন, ভিডিও করেছেন, তা দেখে নেটিজেনদের অনেকেই বলছেন, তাহলে কি এখানে অনায়াসেই ফোন নিয়ে প্রবেশ করা যায়? উঠছে হাজারও প্রশ্ন। জানা যাচ্ছে, যখন এই তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে জেলে দেখা করতে গিয়েছিলেন, সেই সময় ভিজিটার্স রুমে এই কথোপকথন হয়েছে তাঁদের মধ্যে এবং ভিডিও করে রাখা হয়েছে সবটাই। পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এবং নিমেষে তা ভাইরাল হয়ে যায়। </p> <p>ভিডিওতে দেখা যাওয়া যুবকের নাম তারকেশ্বর বলেই জানা গিয়েছে। বর্তমানে রায়পুরে সেন্ট্রাল জেলে NDPS Act case- এর আওতায় বন্দি রয়েছে এই অভিযুক্ত। NDPS Act case- এর অর্থ হল Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act, 1985- এর আওতাধীন মামলা। ভাইরাল হওয়া এই ভিডিও সম্পর্কে রায়পুর সেন্ট্রাল জেলের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কীভাবে এই তরুণী ফোন নিয়ে জেলের ভিজিটার্স রুমে ঢুকলেন, তারপর আবার ভিডিও বানালেন, অথচ জেল কর্তৃপক্ষের মধ্যে থেকে কারও নজরে এল না গোটা ব্যাপারটা - অদ্ভুত এই বিষয় নিয়েই উঠছে প্রশ্ন। এটাই প্রথম নয়। বিগত কয়েক মাসে রায়পুর সেন্ট্রাল জেলের ভিতরের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। আর তার জেরে স্বভাবতই এই জেলের ভিতরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। </p>
from india https://ift.tt/0SfOu3K
via IFTTT
0 Comments