Taj Mahal Necklace History: নুরজাহানের হার পরে রেড কার্পেটে হলিউড নায়িকা, ফুঁসে উঠলেন ভারতীয়রা, ‘চুরি’র জিনিস ফেরত চেয়ে জোর সওয়াল

নয়াদিল্লি: ভারতীয়দের রোষে পড়লেন হলিউড তারকা মার্গো রবি। ‘উদেয়ারিং হাইটস’ ছবির প্রদর্শনীতে গলায় একটি হিরের নেকলেস পরেছিলেন তারকা অভিনেত্রী। ৭৪ কোটি টাকা মূল্যের ওই নেকলেসটি চোখে পড়তেই ফুঁসে উঠেছেন অনেকে। ‘ভারত থেকে চুরি করে নিয়ে যাওয়া গয়না ভারতকে ফেরত দিতে হবে’ বলে দাবি উঠল। (Taj Mahal Necklace)

গত বুধবার লস অ্যাঞ্জেলসে ছবির প্রদর্শনীতে হাজির হন মার্গো। স্কিয়াপরেলি গাউনে লাস্যময়ীকে দেখে চোখ ফেরাতে পারেননি অনেকেই। তবে মার্গোর গলায় থাকা হিরের নেকলেসটি বিশেষ ভাবে নজর কাড়ে সকলের। (Taj Mahal Necklace History)

মার্গো যে সোনার হারটি পরেছিলে, তার উপর বেশ কিছু চুনি বসানো রয়েছে। পেনডেন্টটি পানপাতার আকারের, যার মধ্যিখানে জ্বলজ্বল করছিল পেল্লাই একটি হিরে। আজ থেকে পাঁচ দশক আগে হলিউডের বিগত দিনের নায়িকা এলিজ়াবেথ টেলরকে নেকলেসটি উপহার দেন তাঁর দু’বারের স্বামী, হলিউড অভিনেতা রিচার্ড বার্টন।

তবে এলিজাবেথের হার হিসেবে নয়, ভারত সংযোগের জন্যই খবরের শিরোনামে উঠে এসেছে ওই নেকলেসটি, যার আসল নাম ‘তাজমহল ডায়মন্ড নেকলেস’। মার্গো বলেন, “তাজমহলে যে মহিলা শায়িত রয়েছেন, আসলে নেকলেসটি তাঁর। অসংখ্য প্রেমের ইতিহাস জড়িয়ে নেকলেসটির সঙ্গে।”

মার্গোর ওই মন্তব্যে আরও চটেছেন ভারতীয়রা। নেকলেসটির আসল ইতিহাস বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। কারণ ফারসিতে নেকলেসটির উপর পরিষ্কার ভাষায় লেখা রয়েছে ‘নুরজাহান’। লেখা রয়েছে, ‘ভালবাসা চিরন্তন’। ওই নেকলেসটি ভারত থেকে লুঠ করা হয় বলে অভিযোগ তুলছেন অনেকেই।

ইতিহাস বলছে, মুঘল সম্রাট জহাঙ্গীর তাঁর স্ত্রী নুরজাহানের জন্য ওই হিরের পেনডেন্ট বানিয়েছিলেন, যা সিল্কের টাসেলের সঙ্গে ঝোলানো ছিল। স্ত্রীকে সেটি উপহার দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাঁদের ছেলে শাহজাহানের হাতে ওঠে ওই নেকলেস, যিনি হারটি উপহার দেন স্ত্রী মুমতাজ মহলকে। এর চার বছর বছর পর মারা যান মুমতাজ। মুমতাজের জন্য তাজমহল তৈরি করান শাহজাহান, সেই নিরিখেই নামকরণ হয় নেকলেসটির।

পরবর্তীতে আন্তর্জাতিক গহনা সংস্থা Cartier নেকলেসটি হাতে পায়। প্রথমে নেকলেসটি সিল্কের টাসেলের সঙ্গে ঝোলানো ছিল। Cartier-ই সেটিকে চুণী বসানো সোনার চেনের সঙ্গে যুক্ত করে। সংস্থার তদানীন্তন প্রেসিডেন্ট মাইকেল টমাস নেকলেসটি রিচার্ডকে দেখান, যিনি এলিজ়াবেথের জব্য উপহার স্বরূপ সেটি কিনে নেন। ভ্যালেন্টাইন্স ডে এবং এলিজ়াবেথের ৪০তম জন্মদিনের উপহার হয়ে ওঠে সেটি। এলিজাবেথের মৃত্যুর পর সেটি নিলামে বিক্রি হয়। কিন্তু দুর্লভ গয়না হিসেবে আজও স্বীকৃত। সেই নেকলেস ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে।

from india https://ift.tt/0k7l5ev
via IFTTT

Post a Comment

0 Comments