কলকাতা: ময়নাগুড়ি, সুতি, ক্যানিং, ফরাক্কা, সামশেরগঞ্জ, ডেবরার এইআরওকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর কাজ থেকে সাসপেন্ডের পর ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের।

এই ৭ জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের, দেখুন একনজরে

সাসপেন্ড : ক্যানিং পূর্বের এইআরও সত্যজিৎ দাস, জয়দীপ কুণ্ডু
সাসপেন্ড : মুর্শিদাবাদের সুতির এইআরও শেখ মুর্শিদ আলম
সাসপেন্ড : ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায় চৌধুরী
সাসপেন্ড : সামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান
সাসপেন্ড : ফরাক্কার এইআরও নীতীশ দাস
সাসপেন্ড : ডেবরার এইআরও দেবাশিস দাস

কার বিরুদ্ধে কী অভিযোগ ?

সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডুর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্যসচিবকে চিঠি নির্বাচন কমিশনের। ক্যানিং-পূর্বের ২ এইআরও সত্যজিৎ দাস ও জয়দীপ দাসের বিরুদ্ধে শাস্তিমূলক অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। মুর্শিদাবাদের সুতির এইআরও শেখ মুর্শিদ আলমের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যে অবহেলার জন্য ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায় চৌধুরীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে। সামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমানের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে কমিশন। ফরাক্কার এইআরও নীতীশ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ডেবরার এইআরও দেবাশিস দাসের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

from india https://ift.tt/wamZn6C
via IFTTT
0 Comments