কলকাতা: ERO এবং AERO এর বিরুদ্ধে অবশেষে রাজ্যের তরফে এফআইআর করা হয়েছে, এমনটাই খবর নবান্ন সূত্রে। আজ সন্ধের মধ্যে এফআইআর করতে হবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে ডেডলাইন বেধে দেওয়া হয়েছিল। তবে এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, 'যাদের বিরুদ্ধে ব্যবস্থা, তাদের পাশে আছে সরকার।'

[yt]https://youtu.be/2-KiGtFTG5g?si=sy5QUT-B-CGjwoFL[/yt]

আরও পড়ুন, "এই ৫৮ লক্ষের মধ্যে অনেক বৈধ আছে"! চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর, কাকে বললেন, "আপনার চাকরি থাকবে তো ?"

কমিশনের ডেডলাইনের আগেই এফআইআর করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, চারজন ইআরও এবং এইআরও-র বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটরও আছেন। অর্থাৎ ৫ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এদিন বিকেল ৫ টা অবধি কমিশনের দেওয়া ডেডলাইন ছিল। সেই নির্দেশ অনুযায়ী কাজ করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, ভদ্রতার খাতিরে। কারণ নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, চিঠি পাঠানো হয়েছিল। সেই নিয়েই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশে এদিন তিনি বলেছেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, তাঁদের পাশে রাজ্য সরকার রয়েছে। মূলত কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার অ্যাকশন নিয়েছে।

ভোটার তালিকায় নাম নথিভুক্তির কাজে গাফিলতির অভিযোগে FIR

বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরীর বিরুদ্ধে FIR
বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডলের বিরুদ্ধে FIR
ময়নার ERO বিপ্লব সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের FIR
ময়নার AERO সুদীপ্ত দাসের বিরুদ্ধেও রাজ্য সরকারের FIR

from india https://ift.tt/tilM2zk
via IFTTT
0 Comments