মুম্বই: ভারতীয় সমাজ আজও পিতৃতান্ত্রিক। পিতৃতন্ত্রের গেরো আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে বিনোদন জগৎকেও। অন্যরা গা বাঁচিয়ে চললেও, এই সত্যতা মেনে নিলেন অভিনেতা বরুণ সোবতি। ফিল্ম ইন্ডাস্ট্রি যে আজও পিতৃতন্ত্রের গেরো থেকে বেরোতে পারেননি, মেনে নিলেন। (Bollywood News)

জনপ্রিয় ওয়েবসিরিজ ‘Kohrra 2’-তে মোনা সিংহের অধস্তন হিসেবে দেখা গিয়েছে বরুণকে। বরুণের মতো জনপ্রিয় এবং দক্ষ অভিনেতা মোনার অধস্তন একটি চরিত্রে অভিনয়ে রাজি হয়েছেন জেনে অবাক হন অনেকেই। অভিনেতার যদিও কোনও ছুঁৎমার্গ নেই সে নিয়ে। (Barun Sobti)

সংবাদমাধ্যমে বরুণ বলেন, “কোন পরিবারে বেড়ে ওঠা, তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। বলতে পারি না যে, একথা সত্য নয়। এটা একেবারে ধ্রুব সত্য এবং বাস্তব যে মহিলাদের নির্দেশ মেনে চলতে সমস্যা হয় পুরুষদের। এটা এখনও একটা বড় সমস্যা। দৃঢ় চরিত্রের মহিলাদের নিয়ে অস্বস্তিতে ভোগেন পুরুষরা। কোনও মহিলা যদি নিজের মতামত দৃঢ় ভাবে তুলে ধরেন, অনেক পুরুষই তাতে অস্বস্তি বোধ করেন। নির্দেশ মেনে চলা তো দূর, কোনও মহিলা যদি দৃঢ় ভাবে তাঁর মতামত তুলে ধরেন, তাতেই অনেক পুরুষকে অস্বস্তিতে পড়তে দেখেছি আমি। সকলের কথা বলছি না, তবে সিংহভাগের ক্ষেত্রেই একথা প্রযোজ্য।”

এই মুহূর্তে OTT প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় মুখ বরুণ। OTT যে তাঁর কেরিয়ারে বড় পরিবর্তন ঘটিয়েছে, তা মেনে নিয়েছেন অভিনেতাও। তাঁর কথায়, “OTT-র সাফল্য অনেক কিছু বদলে দিয়েছে। ‘Asur’ দিয়ে শুরু হয়েছিল। ‘Kohrra’ আরও পরিবর্তন ঘটিয়েছে। একটা পার্থক্য চোখে পড়েছে যে, মানুষ এই সব শো দেখেন এবং ইন্ডাস্ট্রিও দেখে। ইন্ডাস্ট্রি ‘Kohrra’ দেখেছিল বলেই বেশি করে কাজ পেতে শুরু করি আমি।”

টেলিভিশনের অতি পরিচিত মুখ বরুণ। বিশেষ করে মহিলাদের মধ্যে তাঁর জনপ্রিয়তা অনেকেরই ঈর্ষার কারণ হতে পারে। তবে শুধুমাত্র জনপ্রিয়তা ভাঙিয়ে চলার পক্ষপাতী নন বরুণ। যে কারণে চরিত্রের প্রয়োজনে বার বার নিজেকে ভেঙেছেন তিনি। যাতেই হাত দিয়েছেন বরুণ, কার্যত সোনা ফলিয়েছেন। OTT-তেও বিপুল সাফল্য পেয়েছেন বরুণ।

কেরিয়ারের শুরুতে মূলত সিরিয়ালেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন বরুণ। কিন্তু 'ইস প্যায়ার কো ক্যায়া নাম দুঁ' তাঁকে রাতারাতি তারকা করে তোলে। সাফল্যের শিখরে থাকাকালীনই হঠাৎ সিরিয়াল থেকে নিজেকে সরিয়ে নেন বরুণ। এর পর 'তু হ্যায় মেরা সানডে', 'ম্যাঁ অউর মিস্টার রাইটে'র মতো ছবিতেও অভিনয় করেন। তবে সিরিয়ালের মতো সাফল্য ছবিতে মেলেনি। এর পর OTT-র দুনিয়ায় পা রাখেন। আর তাতেই একের পর এক মাইলফলক তৈরি করছেন বরুণ।

from india https://ift.tt/sIknwTA
via IFTTT
0 Comments