Rajasthan News: একই দিনে বিয়ে হওয়ার কথা ছিল ২ বোনের, বিয়ের আগের রাতেই রহস্যমৃত্যু তাঁদের !

<p>Rajasthan News: দুই বোনের বিয়ে হওয়ার কথা ছিল একইদিনে। সেজে উঠেছিল গোটা বাড়ি। কিন্তু বিয়ের আগের রাতেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। মৃত্যু হয়েছে দুই বোনের। যোধপুরের মানাই গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, ২ তরুণীর শরীরে বিষের হদিশ পাওয়া গিয়েছে। তবে কীভাবে তাঁদের শরীরে বিষ এল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। আলোর রোশনাই, গান-বাজনা, নাচে-গানে যে বাড়িটা মেতে উঠেছিল দুই মেয়ের বিয়েকে উপলক্ষ্য করে, সেখানে এখন শোকের আবহাওয়া। বিয়ের আগের রাতেই মৃত্যু হয়েছে ২ বোনের। পরের দিন কনের সাজে বিয়ের মণ্ডপে বসার কথা ছিল তাঁদের। কিন্তু সেই শুভক্ষণের আগেই ঘটে গিয়েছে সাংঘাতিক ঘটনা।&nbsp; &nbsp;</p> <p>পুলিশ সূত্রে খবর, শনিবার বিয়ে হওয়ার কথা ছিল শোভা এবং বিমলার। শোভের বয়স ২৫ বছর এবং বিমলার বয়স ২৩ বছর। শুক্রবার রাতে এই দুই তরুণীর বাড়িতে ছিল সাজো সাজো রব। আর সেই রাতেই ঘটেছে অঘটন। অচৈতন্য অবস্থায় ২ বোনকে উদ্ধার করার পর পরিবারের লোকেরা দ্রুত তাঁদের নিয়ে যায় যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ২ বোনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলেছিল মৃতা তরুণীদের বাড়িতে। প্রায় মাঝরাত নাগাদ ঘুমোতে যান ২ বোন। ভোর ৪টে নাগাদ দুই তরুণীর শরীর আচমকাই খারাপ হয়। বুঝতে পেরেই পরিবারের লোকেরা ২ বোনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।&nbsp; &nbsp;</p> <p>এই ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তখন সেখানে ২ বোনের শেষকৃত্যের প্রস্তুতি চলছিল। সেসব থামিয়েই ২ তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পরে রিপোর্ট এলে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। সৎকার করা হয় দুই বোনের। বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল যে বাড়িতে, সেখানে বিয়ে হতে যাওয়া ২ বোনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২ তরুণীর দেহেই মিলেছে বিষের চিহ্ন। কিন্তু কীভাবে তাঁদের শরীরে বিষ এল, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই নিশ্চিত ভাবে জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি বলেই জানিয়েছে।&nbsp; &nbsp; &nbsp;</p>

from india https://ift.tt/nJuNDOr
via IFTTT

Post a Comment

0 Comments

Air Ambulance Crash : ফের দেশের মাটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা ! টেকঅফের পরেই ভেঙে পড়ল যাত্রীবাহী এয়ার অ্যাম্বুলেন্স, মৃত ৭