Bihar Stampede: নালন্দায় শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্য়ু ৮ জনের, আহত অনেকে, পুজো দিতে গিয়ে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি, অব্যবস্থার অভিযোগ
পাটনা: বিহারে শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু অনেকের। ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন, হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। কমপক্ষে আট জন মহিলা পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন বলে খবর। আহতও হয়েছেন অনেকে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।  (Bihar Sheetala Temple Stampede)
বিহারের নালন্দা জেলায় এই ঘটনা ঘটেছে। আজ চৈত্র মাসের শেষ মঙ্গলবার। সেই উপলক্ষে মাঘরায় মাতা শীতলা মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন পুণ্যার্থীরা। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অনেকের। (Bihar Stampede)
#BREAKING
बिहार के नालंदा स्थित शीतला मंदिर में अत्यधिक भीड़ होने के कारण भगदड़ हो गई जिससे कई लोग दब गए है।
हादसे में अबतक 8 लोगों की मौत हो गई है और दर्जन से अधिक लोग जख्मी हुए है। #Bihar #Nalanda #Stampede #NalandaStampede pic.twitter.com/zROA4m5Qy8
নালন্দায় বিহার শরিফ থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ওই মন্দির। মমতা দেবী নামের এক পুণ্যার্থী বলেন, "মঙ্গলবার এমনিতেই ভিড় হয়। শীতলা মাতার দর্শন পেতে ছুটে আসেন অনেকে। আমরাও পাটনা থেকে এসেছি। কিন্তু হঠাৎই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। চূড়ান্ত অব্যবস্থা ছিল। একটি অ্যাম্বুল্যান্সই পৌঁছয়। এত ভিড় কী বলব। প্রশাসনের কেউ নেই।"
ঘটনাস্থল থেকে ভয়ঙ্কর ছবি ও ভিডিও সামনে এসেছে। মহিলাদের অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এক ব্যক্তিকে দেখা যায় CPR দিতে। মুখে জল ছিটোনোও হয় ওই মহিলার। আশপাশ থেকে কান্না ও চিৎকারের শব্দ কানে আসে। অবিনাশ কুমার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, "খুব ভিড় হয়েছিল। ঠেলাঠেলি শুরু হয়ে যায়। দৌড়তে শুরু করেন অনেকে।" মন্দির চত্বরে যে ব্যারিকেড বসানো ছিল, তাও ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। তিনি সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'নালন্দায় শীতলা মন্দিরে দুর্ভাগ্যজনক পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। মৃতদের আত্নার শআন্তি কামনা করি। দ্রুত আরোগ্য কামনা করি আহতদের'। সরকারের তরফে সবরকমের সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন তিনি।
ঘটনাচক্রে এই মুহূর্তে নালন্দায় রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের কাছেও যাওয়ার কথা তাঁর। সেই মতো প্রস্তুতি চরমে। আর সেই আবহেই মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে গেল।
from india https://ift.tt/AXEcVhB
via IFTTT
Post a Comment
0 Comments
LPG Price Hike: সিলিন্ডার পিছু ২১৮ টাকা বাড়ল গ্যাসের দাম, এবার আরও দামি এলপিজি, মধ্যরাত থেকেই কার্যকর নতুন দাম!