কলকাতা: ফর্ম-৬ এর মাধ্যমে ভোট চুরির অভিযোগ জানাতে CEO দফতরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন চাপের পাল্টা চাপ তৈরির কৌশল বিজেপির, CEO দফতরে নালিশ জানালেন শুভেন্দু-শমীকরা।'কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফুটেজ CEO দফতরে জমা দিয়েছি। সরাসরি খুনের হুমকি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? মুখ্যমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন শুভেন্দু অধিকারীর।

[yt]https://youtu.be/HkGN6jNcxjU?si=9lx2K0A59u9ZAXlT[/yt]

আরও পড়ুন, বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, আরও ১৩ আসনে এবার যাদের নাম ঘোষণা !

এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, আমরা আজকে এখানে এসেছিলাম, মূলত একটি গুরুতর অভিযোগ নিয়ে। ...আমাদের মূল বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কমিশনের এমসিসির যে নিয়ম আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আমরা দুটো বক্তব্যের ক্লিপ, এবং তার ভাষণের পেনড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে...বলছেন মা বোনেরা আপনারাই হাতা খুন্তি নিয়ে বেরিয়ে এসে এদেরকে প্রতিরোধ করুন। এত সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে, সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে, উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আপনারা জেনে রাখুন ৪ তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে, যে আমি বিজেপি করিনা।'

শুভেন্দু প্রশ্ন তুলে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আপনারা ব্যান করবেন না ? ব্যবস্থা নেবেন না ? তিনি কি আইনের উর্ধ্বে ? এই প্রশ্ন এবং এই অভিযোগ নিয়ে, আমরা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে প্রশ্ন রেখেছি, দাবি পত্র দিয়েছি।'

from india https://ift.tt/NfS0a6H
via IFTTT
0 Comments