Digital Payment in Toll Plazas: ১ এপ্রিল থেকে আর ক্যাশ নয়, শুধুমাত্র ডিজিটাল পেমেন্ট নেবে National Highways Authority of India!

কলকাতা : ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থা একটা বিরাট পরিবর্তনের সাক্ষী হতে চলেছে এপ্রিলের প্রথম দিন থেকেই। এতদিন National Highways Authority of India বা NHAI -এর টোল প্লাজায় ফাসট্যাগ থাকার পরও ক্যাশে টোল দেওয়া যেত। কিন্তু এবার থেকে সেই নিয়মে একটা বদল আসতে চলেছে। জানা গিয়েছে, এবার আর টোল প্লাজায় ক্যাশ দেওয়া যাবে না। বদলে সম্পূর্ণ ডিজিটাল পেমেন্টের মাধ্যমেই এই টোল প্লাজাগুলোয় পেমেন্ট করতে হবে।

দেশের হাইওয়েগুলোয় যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ ও আধুনিক করতে চাইছে NHAI। আর সেই কারণেই এই পদক্ষেপ করতে চলেছে National Highways Authority of India, খবর সূত্রের। এপ্রিলের ১ তারিখ থেকে যাত্রীরা টোল চার্জ পরিশোধ করতে শুধুমাত্র ডিজিটাল মাধ্যম, যেমন FASTag বা UPI ব্যবহার করতে পারবেন।

এই পদক্ষেপের ফলে যাঁরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবেন, তাঁরা কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ, এখনও অনেকেই অনলাইন ব্যবস্থার সঙ্গে যথাযথ ভাবে পরিচিত হননি। ফলেই, সেই সব ক্ষেত্রগুলোয় কী করা হবে, সেই বিষয়ে এই মুহূর্তে বলা মুশকিল।

আসলে এই পদক্ষেপের মাধ্যমে National Highways Authority of India চাইছে যথাযথ টোল আদায় করতে। এ ছাড়াও তারা মনে করছে এই ব্যবস্থা চালু হলে গাড়ির লাইন কমে যাবে। ফলে, যাতায়াতের সময় কমবে। ফলে, একই সময় অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে গাড়িগুলো। ফলে বাঁচবে সময়। এ ছাড়াও কমবে জ্বালানির ব্যবহার।

তবে, এটাও ঠিক, যে সব গাড়িতে বৈধ FASTag নেই বা FASTag-এ পর্যাপ্ত ব্যালেন্স নেই, সেই সব গাড়িকে আটকানো হতে পারে বা জরিমানা করাও হতে পারে। এই পরিস্থিততে গাড়ির চালক কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পেমেন্ট করতে পারবেন।

তবে এটাও NHAI জানিয়েছে, কিছু ক্ষেত্রে নেটওয়ার্কে গোলমাল হলে এই ধরনের লেনদেন ব্যাহত হতে পারে। এই কারণে কিছুটা দেরি হতে পারে। আর সেই কারণেই NHAI বলছে গাড়ি নিয়ে কোথাও বেরোনোর আগে যেন গাড়ির চালক বা মালিক নিশ্চিত হয়ে নেন যে তাদের FASTag সক্রিয় রয়েছে।

আসলে ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এর ফলে, হাইওয়েতে যাওয়া আসা অনেক দ্রুত, নির্বিঘ্ন ও মসৃণ হয়ে যাবে।

তথ্যসূত্র: IANS

from india https://ift.tt/AbGKI1R
via IFTTT

Post a Comment

0 Comments

LPG Price Hike: সিলিন্ডার পিছু ২১৮ টাকা বাড়ল গ্যাসের দাম, এবার আরও দামি এলপিজি, মধ্যরাত থেকেই কার্যকর নতুন দাম!