<p>আরও দামি হল গ্যাস। একে যুদ্ধের কারণে কমে গিয়েছে আমদানি। যে কারণে কিছুটা চাপের রয়েছেন দেশের গ্যাস প্রস্তুতকারী সংস্থাগুলো। সরকারের নির্দেশে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে রান্নার গ্যাস সরবরাহ করছে সংস্থাগুলো। আর এবার ফের দাম বাড়ল গ্যাসে। তবে সুখবর এটাই যে, রান্নার গ্যাসের দাম বাড়েনি।</p> <p>দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। এক লাফে সিলিন্ডার পিছু ২১৮ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। এতদিন কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৯০ টাকা। আর এবার ২১৮ টাকা বেড়ে দাম হল ২ হাজার ২০৮ টাকা। উল্লেখ্য, পয়লা এপ্রিল মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম।</p> <p>মার্চের প্রথম সপ্তাহে একসঙ্গে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস ও ঘরোয়া গ্যাসের। ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাসের দাম সেই সময় সিলিন্ডার প্রতি বেড়েছিল ৬০ টাকা। এই দাম বাড়ার আগে কলকাতায় ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা। মার্চে দাম বেড়ে ডোমেস্টিক সিলিন্ডারের দাম হয়েছিল ৯৩৯ টাকা।</p> <p>সেই সময় একই ভাবে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসেরও। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সেই সময় ১১৫ টাকা বেড়েছিল। বেড়ে দাম হয়েছিল ১ হাজার ৯৯০ টাকা।</p>
from india https://ift.tt/2ChizKc
via IFTTT
0 Comments