Digital Census From 1 April : ১ এপ্রিল দেশে শুরু প্রথম সম্পূর্ণ ডিজিটাল সেন্সাস, কোন-কোন রাজ্যে হবে কাজ, কী কী তথ্য় সংগ্রহ করবে সরকার ?

Indias Fully Digital Census : দেশে শুরু হতে চলেছে প্রথম সম্পূর্ণ ডিজিটাল আদমশুমারি (Digital Census From 1 April)। ১ এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু রাজ্যে শুরু হবে এই কাজ। আপনার বাড়ি আসবে লোক, না নিজে থেকেই করতে পারবেন নথি জমা ? জেনে নিন, কীভাবে এই ডিজিটাল সেন্সাসে নাম নথিভুক্ত করবেন আপনি।

দুটি ভাগে হবে এই সেন্সাস
প্রথম পর্যাযে কী থাকছে
এবার এই ডিজিটাল সেন্সাসে প্রথমে হাউস লিস্টিং করা হবে। মূলত, এই পর্বে আপনার বাড়ি সংক্রান্ত নথি নেওয়া হবে। সেই ক্ষেত্রে বাড়ির অবস্থা কেমন, পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, শৌচাগার বা বিদ্যুতের সুবিধা পান কিনা তা জানাতে হবে।

দ্বিতীয় পর্যায়ে কী থাকবে
এই পর্বে হবে জনগনণা। যেখানে ব্যক্তির নাম, বয়স, লিঙ্গ, শিক্ষা, পেশা, ধর্ম ও বৈবাহিক অবস্থান সম্পর্কে জানাতে হবে।

ডিজিটাল সেন্সাস আসলে কী
এতদিন এই আদমশুমারির তথ্য় কাগজে-কলমে সংগ্রহ করা হত। এবার প্রথমবার তা মোবাইল অ্য়াপের মাধ্যমে যা ডিজিটাল অ্যাপে নথিভুক্ত করা হবে। আপনি চাইলে নিজেও এই তথ্য় অনলাইনে নথিভুক্ত করতে পারবেন। মনে রাখবেন, এই প্রথমবার সম্পূর্ণভাবে জাতিগত তথ্য় ডিজিটালভাবে সংগ্রহ করা হবে।

এই প্রথম জাত-সংক্রান্ত নথি নেওয়া হবে
স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনও সমপূর্ণ ডিজিটাল সেন্সাসে জাতি সংক্রান্ত তথ্য় নেওয়া হবে। অতীতে তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের তথ্য় সংগ্রহ করা হত। এবার এই তথ্য় পাশাপাশি অন্য়ান্য পিছিয়ে পড়া জাতিরও তথ্য় নেবে ভারত সরকার।

[tw]https://ift.tt/l7hrwjO>
কোন-কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ

১ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে নির্দিষ্ট ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে (যেমন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিম)। এরপর পর্যায়ক্রমে বাকি রাজ্যগুলোতেও এই কাজ চলবে।

from india https://ift.tt/KsVCuoO
via IFTTT

Post a Comment

0 Comments