Tamilnadu Assembly Elections:  ২০০০ টাকা পাবেন মহিলারা, ফ্রিজ কিনতে ৮০০০ টাকার কুপন ! ইস্তেহার প্রকাশ করল..

MK Stalin DMK Manifesto : মহিলারা পাবেন ২০০০ টাকা (Rs 2000 For Women)। নারী কল্যাণে (Womens Welfare) এই টাকা দেবে সরকার। পাশাপাশি প্রবীণদের জন্য পেনশনের (Senior Citizen Pension) পরিমাণও করা হয়েছে ২০০০ টাকা । এখানেই শেষ নয়, কৃষকদের পাশে দাঁড়াতে দেওয়া হবে বিনামূল্যে পাম্পসেট। ভোটের আগে ইস্তেহার প্রকাশ করল এই দল।

ভোটের আগে বড় ঘোষণা
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তালিকায় নাম রয়েছে দক্ষিণের রাজ্য় তামিলনাড়ুর। রবিবার সেই রাজ্যে ইস্তেহার প্রকাশ করেছে শাসক দল দ্রাবিড় মুনেত্রা কাজাঘম (DMK)। রাজ্যে ভোট বৈতরণী পার করতে এবারও দরাজ প্রতিশ্রুতি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্টালিন। যেখানে মহিলা, প্রবীণ, কৃষক, যুব প্রজন্মের জন্য রাখা হয়েছে একাধিক পরিকল্পনার কথা।

অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে জল খাবারের সুবিধা
আগেই এই সুবিধা দেওয়া হত ছাত্র-ছাত্রীদের। তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্ররা পেত এই সুবিধা। ক্ষমতায় ফিরে এলে এই সুবিধা পাবে অষ্টম শ্রেণি পর্যন্ত সব পড়ুয়া। স্কুলে উপস্থিতি ও পড়ুযাদের পুষ্টি বৃদ্ধি করতেই এই পরিকল্পনা নিয়েছে রাজ্য় সরকার।

মহিলারা পাবেন ২০০০
অতীতে নারী কল্যাণে ১০০০ টাকা মাসে দিত তামিলনাড়ুর এমকে স্টালিনের সরকার। এবার সেই টাকা বাড়িয়ে ২০০০ করা হবে। ক্ষমতায় ফিরলেই তার সুফল পাবেন মহিলারা। এখানেই শেষ নয়, গ্রামীণ এলাকায় কৃষকদের সুবিধা দিতে বিনামূল্যে দেওয়া হবে পাম্পসেট। চাষিদের ফসলের হার বৃদ্ধি করতেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পার্টি।

শিক্ষা ক্ষেত্রে কী প্রতিশ্রুতি
ইস্তেহারে বলা হয়েছে, আগামী দিনে ক্ষমতায় এলে উচ্চশিক্ষিত হতে চায়, এমন ৩৫ লক্ষ ছাত্রদের জন্য ল্যাপটপ দেবে সরকার। এ ছাড়াও রাজ্য়ের পড়ুয়াদের জন্য ছাত্র পিছু আর্থিক সাহায্য় ১৫০০ টাকা দেওয়া হবে।

প্রবীণদের জন্য কী রয়েছে ইস্তেহারে
আগামী দিনে প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করা হবে। কোনও বিশেষভাবে সক্ষম ব্যক্তির জন্য সরকার ২৫০০ টাকা দিব্যাঙ্গন ভাতা দেবে।

চমক দেওয়া প্রতিশ্রুতি
তবে সবথেকে চমক দিয়েছে স্টালিনের ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার, মাইক্রোওভেন কেনার কুপন। মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, ক্ষমতায় এলে গৃহস্থের কেনাকাটার জন্য পরিবার পিছু ৮০০০ টাকার কুপন দেবে সরকার। সব মিলিয়ে ভোটের আগে প্রতিশ্রুতির খাতায় দরাজ হস্ত হয়েছেন স্টালিন। পিছিয়ে নেই বিরোধীরাও। দক্ষিণের ভোটযুদ্ধে কে জেতে এখান সেটাউ দেখার।

from india https://ift.tt/0FH5Jbi
via IFTTT

Post a Comment

0 Comments