Farooq Abdullah: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ! অল্পের জন্য রক্ষা পেলেন ফারুক আবদুল্লা

Farooq Abdullah: বিয়ের অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। জম্মুতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে টার্গেট হন ন্যাশনাল কনফারেন্স নেতা। জানা গিয়েছে, জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় রয়্যাল পার্কে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌবেও। দু'জনই নিরাপদে আছেন, জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। কমল সিং জামওয়াল নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মত্ত ছিলেন, প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের।

#WATCH | Jammu, J&K: An incident of firing occurred at a function where JKNC chief Farooq Abdullah and Deputy CM Surinder Choudhary were present. One person has been arrested. No injuries have been reported.

CCTV visuals showing the moment when the incident took place. pic.twitter.com/pnoD3f9fRJ
— ANI (@ANI) March 11, 2026

জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট এবং সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুধবার সন্ধ্যায় জম্মুতে একটি বিয়ে অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন। সেখানেই তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় আততায়ী। একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ফারুক আবদুল্লা। আততায়ী একদম তাঁর পিছনেই ছিলেন। মাত্র কয়েক পা পিছনে। ফারুক আবদুল্লার কাঁধের সঙ্গে সামঞ্জস্য রেখে ছিল আততায়ীর হাত। এরপরই আচমকা গুলি চালায় ওই আততায়ী। তবে সেই মুহূর্তেই ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা তাকে ধরাশায়ী করে ফেলেন। গুলি চললেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। অল্পের জন্য বেঁচে যান ফারুক আবদুল্লা। এই সাংঘাতিক ঘটনার মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চমকে উঠছেন সকলেই।

#WATCH | Jammu, J&K: A firing incident occured at a function where National Conference chief Farooq Abdullah and J&K Deputy CM Surinder Choudhary were present.

Visuals outside the National Conference chief Farooq Abdullah’s residence. https://t.co/SXCUjaaha3 pic.twitter.com/NQoDtr6t8K
— ANI (@ANI) March 11, 2026

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, আততায়ীর নাম কমল সিং জামওয়াল। ঘটনা ঘটানোর পরই তাকে হেফাজতে নেয় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর যখন আততায়ী ধরা পড়েছে, তারপরেই আশপাশের লোকজন তাকে মারতে উদ্যত হয়। শুরু হয় মারধর। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান ফারুক আবদুল্লা। সেই কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে আততায়ী তাঁর এত কাছে পৌঁছলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

from india https://ift.tt/ZA0PwX7
via IFTTT

Post a Comment

0 Comments

PM Modi Brigade Rally : মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?