গরমের ছুটিতে মানুষ বাড়ি ফিরবেন। ফলে এই সময় চাহিদা বাড়ে ট্রেনের। তাঁদের জন্য একটা স্বস্তির খবর রয়েছে। এই সময় যাত্রীদের স্বস্তি দিতে ও রেলওয়ের পরিষেবা নিয়ন্ত্রণে রাখতে প্রচুর নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৪৮৪টি ট্রেন চলবে বলেই জন গিয়েছে। এর মধ্যে ৭৪৯ টি ট্রেন রিজার্ভড ট্রেন ও ৭৩৫টি ট্রেন আনরিজার্ভড।

আসলে সেন্ট্রাল রেলওয়ে গ্রীষ্মের ছুটিতে এই পরিমাণ ট্রেন চালাবে বলে ঘোষণা করেছে। মহারাষ্ট্র ও সংলগ্ন রাজ্যে এই পরিষেবা মিলবে বলেই খবর রয়েল সূত্রে। এই বাড়তি ট্রেন নিয়মিত পরিষেবার উপর চাপ কমাবে বলেই আশা। মুম্বই - সোলাপুর, পুনে - কোলাপুর ও নাসিক রোড থেকে বাদনেরার মতো রুটে চলবে এই ট্রেন।

এ ছাড়াও মুম্বই থেকে বালিয়া, মুম্বই থেকে গোরক্ষপুর, সোলাপুর থেকে কালাবুরগির মতো রুটেও চলবে এই ট্রেনগুলো। অধিকারিকরা জানিয়েছেন, এত আগে থেকে এই সিদ্ধান্তের ফলে, যাঁরা ট্রেনে করে ভ্রমণ করবেন, তাঁদেরও সুবিধা হবে। এ ছাড়াও শেষ মুহূর্তে বুকিং করতে অনেক সমস্যা হয়, সেই সময়ও আর হবে না। তবে এখনও এই ট্রেনের বিস্তারিত সময়সূচী বা স্টপেজ এখনও প্রকাশিত হয়নি। সেটা খুব তাড়াতাড়িই হয়ে যাবে।

উল্লেখ্য, সাঁতরাগাছি থেকেও এমন বিশেষ পরিষেবা দিতে চলেছে ভারতীয় রেল। তিরুবনন্তপুরম উত্তর - সাঁতরাগাছি এক্সপ্রেস চালানোর কথা ঘোষণা করেছে রেল একই ভাবে যশবন্তপুর - কাটিহার স্পেশাল ট্রেনের ঘোষণাও করা হয়েছে। ০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর - সাঁতরাগাছি এক্সপ্রেস ১৩ মার্চ ২০২৬ শুক্রবার ও ২০ মার্চ ২০২৬ শুক্রবার দুপুর ২ টো বেজে ১৫ মিনিটে তিরুবনন্তপুরম উত্তর স্টেশন ছেড়ে রওনা দেবে সাঁতরাগাছির উদ্দেশে। তৃতীয়দিন এই ট্রেন দুপুর ২ টো বেজে ১৫ মিনিট পৌঁছে যাবে সাঁতরাগাছি।

একই ভাবে ফেরার সময় ০৬০৮২ সাঁতরাগাছি - তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেস ১৬ মার্চ ২০২৬, শুক্রবার ও ২৩ মার্চ ২০২৬, শুক্রবার দুপুর ২টো ২০ মিনিট নগদ সাঁতরাগাছি থেকে ছাড়বে। তৃতীয়দিন সকাল ৯ টা বেজে ৫৫ মিনিটে এই ট্রেন তিরুবনন্তপুরম উত্তর স্টেশনে পৌঁছে যাবে।

গরমের ছুটিতে আসলে ট্রেনে বুকিং বৃদ্ধি পায়। অনেকেই বাইরে কাজ করেন। এই ছুটির সময় বাড়ি ফেরেন। আবার অনেকেই আত্মীয়দের সঙ্গে দেখা করতে বা ঘুরতেও যান। ফলে, ওয়েটিং লিস্ট এই সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। আর সেই কারণেই এই ধরনের পরিষেবা এই সময়ের জন্য খুবই উপকারী বা যথার্থ বলে বিবেচনা করা হয়।

from india https://ift.tt/lDI3ZTt
via IFTTT
0 Comments