নয়াদিল্লি: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব এসে পড়েছে ভারতে ! মূলত, যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সরকারি সূত্রে খবর যে, ভারতে আর ২৫ দিনে অপরিশোধিত তেল ও পরিশোধিত তেল মজুত রয়েছে। যার দরুণ এই মুহূর্তে অপরিশোধিত তেল, LPG, LNG আমদানির বিকল্প উৎস খুঁজছে ভারত।

[yt]https://youtu.be/4y13E42Wlo4?si=gd1yFjotAGvlSU3V[/yt]

আরও পড়ুন, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচে বন্ধ হরমুজ প্রণালী, "...কত ভারতীয় আটকে" ? বৈঠক কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর

সূত্রের খবর, এই পরিস্থিতিতে দেশে পেট্রোল বা ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। তবে ইতিমধ্য়েই গতকাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরীর মন্ত্রনালয়, রাষ্ট্রয়াত্ত্ব সংস্থাগুলির শীর্ষকর্তাগুলির সঙ্গে আলোচনায় গিয়েছে। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রনালয়ের দফতর জানিয়েছে, তাঁরা একটানা নজর রেখেছে পরিস্থিতির উপরে। উপলব্ধতা এবং সাধ্যক্ষমতা মত প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।

যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রীর দাবি, বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের হাতে পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। আর এরইমধ্যে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ, কেরল-সহ ৫ রাজ্যের ভোটের মুখে কি তেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার? বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। উত্তর এসেছে বিজেপির তরফ থেকেও।

যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়! আর তাঁর আঁচ এসে পড়েছে ভারতে!সম্প্রতি ২ দিনের ইজরায়েল সফরে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদি দেশে ফেরার ২ দিনের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল! আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এই অবস্থায় ভারতের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন,ভারতকে নৈতিকভাবে স্পষ্ট থাকতে হবে।আন্তর্জাতিক আইন ও মানুষের জীবন রক্ষায় আমাদের স্পষ্টভাবে কথা বলার সাহস থাকা উচিত।এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই বলতে হবে, বিশ্বব্যবস্থায় একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা কি তিনি সমর্থন করেন?

কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেন, ভারত ইরানের সঙ্গে ছিল। শুরু থেকেই ভারতের বিদেশনীতি ইরানের সমর্থনে ছিল। এটা নতুন নয়। এর ফল আমাদের ভুগতে হবে। দেশকে ভুগতে হবে, সেই পরিস্থিতি এখন দেখা দিয়েছে। 'এরইমাঝে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। চিন ও রাশিয়াকে ছাড় দেওয়া হলেও, ভারতের তেলবাহী জাহাজগুলিকে কোনও ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতের। কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হল ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আসে এই হরমুজ প্রণালি হয়ে। দৈনিক হিসেবে ধরলে যা প্রায় ২৭ লক্ষ ব্যারলের কাছাকাছি!যদিও সরকারি সূত্র অনুযায়ী, দেশে এই মুহূর্তে ২৫ দিনের অপরিশোধিত তেল এবং ২৫ দিনের পেট্রোলিয়াম পণ্য মজুত রয়েছে।

from india https://ift.tt/ZqDxspU
via IFTTT
0 Comments