Iran Israel US War: নিরাপদে হরমুজ পেরিয়ে গুজরাতের বন্দরে এল LPG ট্যাঙ্কার শিবালিক

<p>Iran Israel US War: অবশেষে নিরাপদে হরমুজ প্রণালী পার করে গুজরাতের বন্দরে পৌঁছল ভারতের এলপিজি ট্যাঙ্কার। 'শিবালিক'- ভারতের পতাকা লাগানো এই এলপিজি ট্যাঙ্কার গুজরাতের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে সোমবার। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই এলপিজি ট্যাঙ্কার ছাড়াও আরেকটি ট্যাঙ্কার যার নাম 'নন্দা দেবী' সেটিও হরমুজ পেরিয়ে মঙ্গলবার মুম্বইয়ের বন্দরে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। এর আগে লাইবেরিয়ার পতাকা লাগানো একটি ট্যাঙ্কার সৌদি আরব থেকে এসেছে ভারতে। এটিই ছিল প্রথম ট্যাঙ্কার যা অপরিশোধিত তেল নিয়ে এসেছিল। এরপর দ্বিতীয় ট্যাঙ্কার শিবালিক যা গুজরাতের মুন্দ্রা বন্দরে ইতিমধ্যেই এসে গিয়েছে। এবার তৃতীয় ট্যাঙ্কার নন্দা দেবীর মুম্বইয়ের বন্দরে আসার অপেক্ষা। জানা গিয়েছে, শিবালিক এবং নন্দা দেবী, দুটো এলিপিজি ট্যাঙ্কারেই রয়েছে ৯২,৭০০ মেট্রিক টন গ্যাস।&nbsp;</p> <p>গত ২৮ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। যুদ্ধ চলছে ইরান এবং ইজরায়েল ও আমেরিকার মধ্যে। ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছে ইরান। এই যুদ্ধের জেরে হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছিল ইরান। তার ফলে আন্তর্জাতিক বাজারে একলাফে দাম বেড়েছে জ্বালানির। কারণ যে হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের আমদানি-রপ্তানি হয়, সেটাই বন্ধ করে দিয়েছিল ইরান। এর প্রভাব পড়েছে তীব্র ভাবে। ভারতীয় ট্যাঙ্কারগুলিকে প্রচুর কূটনৈতিক আলোচনার পর নিরাপদে হরমুজ প্রণালী পার করে ভারতের বন্দরগুলিতে আনা সম্ভব হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চার দফায় আলোচনা করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আলোচলা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে।&nbsp;</p> <p>দুবাইতে ইরানের ড্রোন হামলা&nbsp;</p> <p>পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছেই। হামলা-পাল্টা হামলা চালাচ্ছে ইরান এবং আমেরিকা। দুবাইতে আবারও আক্রমণ করেছে ইরান। জানা গিয়েছে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ড্রোন হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্য়েই &lsquo;অপারেশন এপিক ফিউরি&rsquo; নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছেন, 'ইরান আলোচনার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমার মনে হয় না, তারা সেটা করতে প্রস্তুত। আমরা যা শুরু করেছি, তা শেষ করবই।' ১৫ দিন পার হয়ে গিয়েছে। এখনও অশান্ত পশ্চিম এশিয়া। দু'সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধ চলছে সেখানে।&nbsp;</p>

from india https://ift.tt/cIXCPTu
via IFTTT

Post a Comment

0 Comments