রুমা পাল, কলকাতা: এখনও বাকি প্রায় ৪০ লক্ষ ভোটারের নাম রয়েছে বিবেচনাধীন তালিকায়। এই অবস্থায় কি সব বৈধ ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন? এই নিয়ে একযোগে প্রশ্ন তুলছে শাসর-বিরোধী সব দলই। আর কতদিন লাগবে এই ৪০ লক্ষের নিষ্পত্তি হতে? ভোট ঘোষণার পরও এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

[yt]https://youtu.be/2Kzoo8-x8gs?si=weAo_SD9KVjuTX13[/yt]

আরও পড়ুন, "যা ইচ্ছে বদলান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলাতে পারবেন না", চ্যালেঞ্জ কুণালের

সব বৈধ ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন? কী বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক

গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, আমার মত, আজকে ২০ লক্ষ আজকের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিক। সে যে দলেরই হোক। প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি , যারা এখনও বাইরে আছে, তাদের মধ্য়ে আমাদের প্রার্থীপদের লোকেরাও আছে। আর কবে? আর কতদিন লাগবে বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে? ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

" আমরা সম্পূর্ণ চেষ্টা করছি তাড়াতাড়ি নিষ্পত্তি হোক"

খোদ মুখ্য় নির্বাচনী আধিকারিক যে হিসেব দিচ্ছেন, তাতে এখনও বাকি প্রায় ৪০ লক্ষ মানুষের ভাগ্য় নির্ধারণ! মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, আমাদের ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটার 'বিবেচনাধীন'। আমার মত, আজকে ২০ লক্ষ আজকের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। প্রায় এক তৃতীয়াংশ আজ নিষ্পত্তি হয়ে যাবে। ৭০৫ জন মাননীয় জুডিশিয়াল ম্য়াজিস্ট্রেট কাজ করছেন। একদিনে প্রায় দেড় থেকে দুলক্ষ হচ্ছে (নিষ্পত্তি)। আজকে ২০ লক্ষের মতো হয়ে যাবে। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি তাড়াতাড়ি নিষ্পত্তি হোক।

"প্রথম দফার ভোটের আগে কি ভাগ্য় নির্ঘারণের কাজ শেষ হবে? "

প্রথম দফার ভোটের আগে কি ভাগ্য় নির্ঘারণের কাজ শেষ হবে? না কি কোনও যোগ্য় ভোটার হয়ত এবার ভোটই দিতে পারবেন না? এই নিয়ে সোমবারের সর্বদল বৈঠকে তুলকালাম হয়। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, এই ভোটারদের কী হবে আমরা জানতে চাই। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে ত্রিস্তরীয় নজরদারির পাশাপাশি, ওয়েবকাস্টিংয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, RO, DEO, CEO অফিসে ত্রিস্তরীয় নজরদারি হবে। একটি জেলায় ২ জন পুলিশ অবজার্ভার থাকবে...কলকাতাতেও থাকবে।বিচারকরা খেটেই চলেছেন!বিবেচনাও চলছে তো চলছেই! এর শেষ কবে? ভোটের আগে? না কি ভোটের পরও ভোটার নির্ধারণ চলবে?

from india https://ift.tt/qluG6HK
via IFTTT
0 Comments