Iran Israel War: ট্রাম্পের ঘোষণার পরেই একধাক্কায় কমল তেলের দাম, বিরাট স্বস্তির খবর গোটা বিশ্বে!

ওয়াশিংটন: ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধ শেষের ইঙ্গিত? ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রে আমেরিকার হামলায় 'বিরতি' ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানিয়ে দিলেন, ৫ দিন ইরানের কোনও বিদ্যুৎ কেন্দ্রে হামলা নয়। ২ দিন ধরে ইরানের সঙ্গে সদর্থক আলোচনা চলছে বলেও দাবি ট্রাম্পের।

আর ট্রাম্পের ঘোষণার পরেই এক ধাক্কায় ১০% কমল তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দাম কমল ১০%। যা গোটা বিশ্বে স্বস্তির বাতাবরণ তৈরি করেছে।

'ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫ দিনের হামলা নয়', ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ হ্যান্ডলে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, 'ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫ দিন হামলা নয়। ২ দিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চলছে।' ইরানের সঙ্গে সদর্থক আলোচনার দাবি আমেরিকার। ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রে আমেরিকার হামলায় তাই আপাতত 'বিরতি' ঘোষণা করল আমেরিকা।

🚨 President Donald J. Trump calls for a pause on all military strikes against Iranian power plants and energy infrastructure for a five-day period, subject to the success of the ongoing meetings and discussions. pic.twitter.com/N15CTRvikT
— The White House (@WhiteHouse) March 23, 2026

পশ্চিম এশিয়ার যুদ্ধ গড়াল ২৪ দিনে। একদিকে ইরান ইজরায়েলকে লক্ষ্য করে পরপর মিসাইল ছুড়ছে। অন্যদিকে ইরানে হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। আজই শেষ হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে দেওয়া ট্রাম্পের ডেডলাইন। আমেরিকার কথা না মানলে ইরানের ধ্বংস আসন্ন, ফের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট।

ইরান বনাম ইজরায়েল যুদ্ধ আর আমেরিকার ইজরায়েলের হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ায় হরমুজ প্রণালী বিশ্বের বেশিরভাগ দেশের জন্য বন্ধ রেখেছে ইরান। হরমুজ প্রণালী  নিয়ে টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বব্যাপী। এই জলপথের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এবার এই সংকীর্ণ জলপথ থেকে সুবিধা আদায়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল তারা। কিছু জাহাজ এই জলপথ অতিক্রম করলে তাদের ২ মিলিয়ন ডলার (প্রায় ১৮.৮ কোটি টাকা) চার্জ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন অনুসারে, ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ও আইনপ্রণেতা আলাউদ্দিন বোরুজের্দি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-কে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের নতুন পদ্ধতির সূচনা করে ব্যাপক হারে টোল আদায় ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।

অবশেষে যুদ্ধ থামলে কি স্বস্তি ফিরবে?

from india https://ift.tt/N6lvp7k
via IFTTT

Post a Comment

0 Comments