Narendra Modi: জ্বালানি সঙ্কট ঠেকাতে বিকল্প কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? সংসদে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

সোমবার ২৩ মার্চ লোকসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তাঁর বক্তব্যের মধ্যে তিনি অবসম্ভাবী হয়ে এল মধ্যপ্রাচ্যের যুদ্ধের কথা। এই যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে আমাদের দেশ তেল ও গ্যাস আমদানি করছে, তা নিয়েও কথা বলেন তিনি। এ ছাড়াও মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রায় ১ কোটি ভারতীয়ের কোথাও বললেন তিনি।

"অপরিশোধিত তেল ও গ্যাসের মতো অনেক দ্রব্যই হরমুজ প্রণালী হয়ে ভারতে আসে। যুদ্ধের পর থেকে ওই রাস্তায় দিয়ে জাহাজের যাওয়া আসে বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। যদিও পেট্রোল, ডিজেল ও গ্যাসের সরবরাহে খুব বেশি সমস্যা যেন না হয়, সেদিকেই খেয়াল রাখছে আমাদের সরকার", সংসদে দাঁড়িয়ে এদিন বলেন প্রধানমন্ত্রী।

ভারত প্রয়োজনের প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি করে। দেশে গৃহস্থলীর প্রয়োজনীয় গ্যাস যাতে মেলে, সেই কারণে পদক্ষেপও করেছে সরকার। এ ছাড়াও দেশের মধ্যে গ্যাসের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে, জানান প্রধানমন্ত্রী। এ ছাড়াও পেট্রোল ও ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টাও করা হচ্ছে সরকারের তরফে।

আগে বিশ্বের ২৭ দেশ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি আমদানি করত ভারত। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। ফলে ভারতের আমদানির পোর্টফোলিও আগের থেকে বেশি ডাইভার্সিফাই হয়েছে। "বর্তমানে ভারতের কাছে ৫৩ লক্ষ মেট্রিক টনের থেকে বেশি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ রয়েছে", সংসদে জানান প্রধানমন্ত্রী। তবে এই রিজার্ভ কিন্তু তেল সংস্থাগুলোর কাছে থাক রিজার্ভ নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মোদি।

তবে শুধু পেট্রোল, ডিজেল বা গ্যাস নয়। সংসদে দাঁড়িয়ে ইথানল উৎপাদন ও পেট্রোলের সঙ্গে তার ব্লেন্ডিং নিয়েও কথা বললেন প্রধানমন্ত্রী। গত ১০ বছরে ১ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে ইথানল ব্লেন্ডিংয়ের পরিমাণ। আর এই ব্লেন্ডিংয়ের কারণে প্রতি বছর সাড়ে ৪ কোটি ব্যারেল তেল আমদানি কম করতে হচ্ছে, জানালেন মোদি।

একই ভাবে জ্বালানির ক্ষেত্রে ভারত আত্মনির্ভর হচ্ছে রেলওয়ের হাত ধরেও। গোটা দেশে রেলের বৈদ্যুতিকরণের কারণে প্রতি বছরে অন্তত ১৮০ কোটি লিটার ডিজেল বাঁচাচ্ছে সরকার, সংসদে হিসাব দেন প্রধানমন্ত্রী। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, দেশের বিভিন্ন শহরে যাতায়াতের জন্য বর্তমানে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ মেট্রো নেটওয়ার্ক রয়েছে। ফলে, কমছে তেলের ব্যবহার। এর বাইরেও কেন্দ্রীয় প্রকল্পের অধীনে দেশের একাধিক রাজ্যে ইলেকট্রিক বাস চলে। এর ফলেও কমেছে তেলের খরচ, জানিয়েছেন প্রধানমন্ত্রী।

from india https://ift.tt/4PEyolO
via IFTTT

Post a Comment

0 Comments