তিরুঅনন্তপুরম: বিজেপি-র নির্দেশে কমিশন চলছে বলে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল বার বার করে অভিযোগ তুলেছে। বিধানসভা নির্বাচনের আগে কেরলেও একই অভিযোগ উঠতে শুরু করেছে। সেই বিতর্ক আরও বাড়ি দিয়েছে কমিশনের জারি করা পুরনো একটি নির্দেশিকা। ওই নির্দেশিকায় গেরুয়া শিবিরের প্রতীকচিহ্ণ-সহ, কেরল বিজেপি-র সিল ছিল। সেটি নিয়ে হুলস্থুল শুরু হতেই পাল্টা সাফাই দিল কমিশন। জানাল, সেটি ছিল ‘ক্লারিকাল এরর’। (Kerala Assembly Election 2026)

নির্বাচন কমিশনের নির্দেশিকায় বিজেপি-র সিল রয়েছে বলে সর্বপ্রথম ২০১৯ সালের ১৯ মার্চের একটি নির্দেশিকা তুলে ধরে সিপিএম। তারা জানায় কেরলের রাজনৈতিক দলগুলিকে যে নির্দেশিকা পাঠনো হয়, তাতে কমিশনের সিলমোহরের পরিবর্তে কেরল বিজেপি-র সিলমোহর ছিল। সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয় সিপিএম। তারা লেখে, ‘বিজেপি কি আর কোনও আড়াল-আবডাল রাখছে না? নির্বাচন কমিশন এবং বিজেপি-কে যে একটি শক্তিই নিয়ন্ত্রণ করছে, সেব্যাপারে কোনও সন্দেহ নেই। তৎসত্ত্বেও দুইটি পৃথক ডেস্ক হিসেবে সৌজন্য রাখাই যেত। এখন তাও বোধহয় নিষ্প্রয়োজন হয়ে পড়েছে। যেমন তেমন করে সিল অদলবদল হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপি-র সিল। সেই অভিযোগের মতোই যে, যে বোতামই টিপুন না কেন, পদ্ম চলে আসবে। আরও একটি কাকতালীয় ঘটনা’। (Kerala Election)

𝐀 𝐁𝐉𝐏 𝐬𝐞𝐚𝐥 𝐨𝐧 𝐚𝐧 𝐄𝐥𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐂𝐨𝐦𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫!

A letter sent by the Election Commission to political parties carried the seal of the BJP Kerala unit instead of the Election Commission’s seal.

Let that sink in.

Not a mistake, but a serious red… pic.twitter.com/eXSqartMLH
— Congress (@INCIndia) March 23, 2026

এর পর বিষয়টি নিয়ে সরব হয় কংগ্রেসও। ভোটযন্ত্রে যে বোতামেই আঙুল ছোঁয়ান না কেন মানুষ,ভোট বিজেপি-তে যায় বলে যে অভিযোগ ছিল, তাও নতুন করে তুলে ধরে তারা। কংগ্রেস লেখে, ‘আপনারা কি বিজেপি-র দফতরে বসে কাজ করছেন? ওদের সিল আপনাদের কাছে এল কী করে। না কি ওটা বিজেপি-রই চিঠি, যা নির্বাচনী আধিকারিকদের লেটারহেডে লিখে তারাই পাঠিয়েছিল?’

Chief Electoral Officer Kerala tweets, "It has come to our notice that a letter from the Election Commission, bearing the seal of the Bharatiya Janata Party (BJP), is being circulated across various Malayalam news channels. The Office of the Chief Electoral Officer (CEO) hereby… pic.twitter.com/MtSsOeyPOn
— ANI (@ANI) March 23, 2026

বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায় বিজেপি-র সিল বসানো কমিশনের ওই চিঠি। এর পরই সাফাই দিতে এগিয়ে আসে কমিশন। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বলা হয়, ‘নির্বাচন কমিশনের একটি চিঠিতে বিজেপি-র সিল রয়েছে বলে দেখতে পেয়েছি আমরা। এটা পুরোপুরি ‘ক্লারিকাল এরর’ (দাপ্তরিক ভুল), যা সঙ্গে সঙ্গে চিহ্নিত করা হয় এবং সংশোধনও করা হয়’। কমিশনের দাবি, ২০১৯ সালের একটি নির্দেশিকা সম্প্রতি জমা দেয় বিজেপি। সেই নিয়ে কিছু বিষয় জানতে চায় তারা। কোনও ভাবে সেখান থেকেই সিলটি অদল বদল হয়ে যায়। কারও চোখে পড়েনি বিষয়টি। কমিশন জানায়, এক অফিসারকে ইতিমধ্য়ে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে তারা। 'বিভ্রান্তিমূলক' দাবি ছড়ানো নিয়েও সতর্ক করে কমিশন। যদিও তাদের যুক্তি মানছে না বিরোধীরা।

আগামী ৯ এপ্রিল একদফায় ভোট কেরলে। ফলাফল ঘোষণা ৪ মে। তার আগে কমিশনের ভূমিকা ফের প্রশ্নের মুখে।

from india https://ift.tt/4MrKVUE
via IFTTT
0 Comments