নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ আইনে সংশোধন ঘটাতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সপ্তাহান্তেই সেই প্রস্তাব পেশ হতে পারে সংসদে। তবে আইন পাশ করানোর মতো যথেষ্ট সংখ্যক সাংসদ না থাকায় ছোট ছোট দলের সমর্থন পেতে মরিয়া বিজেপি। আর সেই সঙ্গে লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করতে চাইছে তারা, যার মধ্যে ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। (Lok Sabha Expansion)

২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সদস্যসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। জনগণনা এবং সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে সেই কার্য সম্পন্ন করার ভাবনা রয়েছে কেন্দ্রের। সম্প্রতি সর্বদল বৈঠকে বিরোধীদের সামনে মহিলা সংরক্ষণ আইনে সংশোধন ঘটানোর পাশাপাশি লোকসভার আসন বৃদ্ধির প্রস্তাবটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানান, বর্তমানে রাজ্যগুলির জন্য যে হারে লোকসভা আসন বরাদ্দ রয়েছে, তাতে কোনও হেরফের ঘটানো হবে না। ২০১১ সালের জনগণনার সময়ই যদিও লোকসভার আসনবৃদ্ধির প্রস্তাব উঠেছিল। (Narendra Modi)

বর্তমানে লোকসভার আসনের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। লোকসভার মোট আসনের ১৫ শতাংশ, অর্থাৎ ৮০টি আসন রয়েছে তাদের। ১৫ শতাংশের হিসেবে এদিক ওদিক না হলে, লোকসভার আসনসংখ্যা যদি বেড়ে ৮১৬ হয়, সেক্ষেত্রে উত্তরপ্রদেশের মোট আসন হবে ১২০টি, যার মধ্যে ৪০টি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

ওই হিসেব অনুযায়ী, মহারাষ্ট্রের মোট লোকসভা আসন ৪৮ থেকে বেড়ে ৭২ হয়ে যাবে, যার মধ্যে ২৪টি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য়। পশ্চিমবঙ্গের লোকসভা আসন বেড়ে হবে ৪২ থেকে ৬৩, মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ২১টি আসন। বিহারের লোকসভা আসন বেড়ে ৪০ থেকে ৬০ হবে। মহিলাদের জন্য সংরক্ষিত হবে ২০টি আসন। তামিলনাড়ুর ক্ষেত্রেও বড় পরিবর্তন ঘটতে পারে। বর্তমানে তাদের লোকসভা আসন ৩৯, যা বেড়ে ৫৯ হতে পারে। মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ২০টি আসন। মধ্যপ্রদেশের আসনসংখ্যা বেড়ে ২৯ থেকে ৪৪ হতে পারে। এর মধ্যে মহিলাদের জন্য ১৫টি আসন সংরক্ষিত রাখা হতে পারে।

অরুণাচলপ্রদেশ, গোয়া, মণিপুর, মেঘালয়, ত্রিপুরার মতো রাজ্যের লোকসভা আসন বেড়ে ২ থেকে ৩ হতে পারে। মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমের ১ থেকে বেড়ে হতে পারে ২। অন্য দিকে,কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির লোকসভা আসনের সংখ্যা এই মুহূর্তে ৭, যা বেড়ে ১১ হতে পারে, মহিলাদের জন্য সংরক্ষিত হতে পারে ৪টি। কিন্তু লাদাখ, পুদুচ্চেরীর মতো কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসনের সখ্য়া মোটে ১. সেক্ষেত্রে আসন কত বাড়বে, মহিলাদের জন্য় আসন সংরক্ষিত রাখা হবে কী করে, তা স্পষ্ট নয় এখনও পর্যন্ত।

মাত্র আড়াই বছর আগে, ২০২৩ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে বিশেষ অধিবেশন ডেকে সংসদে 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' বা মহিলা সংরক্ষণ আইন কার্যকর করে মোদি সরকার। ওই আইন অনুযায়ী, লোকসভা এবং বিধানসভাগুলিতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের ব্যবস্থা থাকলেও, আজ পর্যন্ত তা কার্যকরহয়নি। ওই আইন অনুযায়ী, জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের পরই আসন সংরক্ষণ করা যাবে। এতদিন পর সেই আইনে সংশোধন ঘটাতে চাইছে মোদি সরাকর। জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের শর্ত তুলে দিয়ে তারা মহিলাদের সদর্থক বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এমন পদক্ষেপকে মহিলা ভোট ঝুলিতে পোরার চেষ্টা হিসেবেও দেখছেন কেউ কেউ। কিন্তু শরিক এবং বিরোধীদেের সমর্থন ছাড়া তা করতে পারবে না কেন্দ্র।

from india https://ift.tt/ZPsBhGF
via IFTTT
0 Comments