LPG Crisis: দেশজুড়ে গ্যাসের আকালের মধ্যে কিছুটা স্বস্তির খবর ! চাঞ্চল্যকর দাবি ইরানি সংবাদমাধ্যমের

কলকাতা: দেশজুড়ে গ্যাসের আকালের মধ্যে কিছুটা স্বস্তির খবর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতের দ্বিতীয় LPG-জাহাজ। অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর দাবি, হরমুজ প্রণালী দিয়ে ২টি তেলের ট্যাঙ্কারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করায় ভারত ৩টি ইরানি তেলের ট্যাঙ্কারকে ছেড়ে দিয়েছে।

[yt]https://youtu.be/uhENBTYo7ak?si=40zYuDynDIvpVPDq[/yt]

আরও পড়ুন, ৪০-৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, আজ রাজ্যের ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস !

একদিকে, আমেরিকার 'অপারেশন এপিক ফিউরি' আর ইজরায়েলের 'অপারেশন লায়ন্স রোর'।অন্যদিকে,ইরানের 'অপারেশন ট্রু প্রমিস'-কে। ১৫ তম দিনেও চরমে সংঘাত!হামলা-পাল্টা হামলায় রক্তাক্ত পশ্চিম এশিয়া। শনিবার ভিডিও প্রকাশ করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তরফে দাবি করা হয়েছে, এদিন ভোরে ইরানের খার্গ দ্বীপে ৯০ টিরও বেশি জায়গায় হামলা চালানো হয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘ফার্স নিউজ়’ সূত্রে খবর, খার্গ দ্বীপে অন্তত ১৫টি বিস্ফোরণ হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমাজমাধ্যমে লিখেছেন, আমার নির্দেশে আমেরিকার সেন্ট্রাল কমান্ড বাহিনী পশ্চিম এশিয়ার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে। খার্গ দ্বীপ সামরিক ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। খার্গ দ্বীপে আমেরিকা হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে পাল্টা হামলা চালায় ইরান। সংবাদ সংস্থা সূত্রের খবর, উপকূলীয় শহর ফুজেইরার তৈলভাণ্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

খার্গ দ্বীপের অবস্থান হরমুজ় প্রণালী থেকে ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। মূল ভূখণ্ড থেকে ২৬ কিলোমিটার দূরে হলেও ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দ্বীপ। কারণে, ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ রফতানির আগে পাইপলাইনের মাধ্যমে প্রথমে এই দ্বীপে আসে। সেখান থেকে তার পরে সেগুলি তোলা হয় জাহাজে।যুদ্ধের আবহে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায়, বিশ্বজুড়ে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে তৈরি হয়েছে ঘোর সঙ্কট। তার মধ্যেই স্বস্তির খবর। ভারতের দিকে এগিয়ে আসছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার দু’টি জাহাজ,শিবালিক এবং নন্দাদেবী। সূত্রের খবর, শিবালিকে রয়েছে প্রায় ৪০ হাজার মেট্রিক টন LPG. প্রচুর পরিমাণে LPG ও তেল রয়েছে নন্দাদেবীতে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, হরমুজ় প্রণালীর দুই প্রান্তে এখনও আটকে রয়েছে ভারতের ২২টি পণ্যবোঝাই জাহাজ। সেগুলিকেও নির্বিঘ্নে ভারতীয় বন্দরে নিয়ে আসতে উদ্যোগী হয়েছে দিল্লি।

জাহাজ মন্ত্রক সূত্রে খবর, আটকে থাকা ২২টি জাহাজের মধ্যে ৪টিতে জ্বালানি তেল রয়েছে। এ ছাড়া ৬টিতে রয়েছে LPG এবং একটিতে রয়েছে LNG. বাকিগুলির মধ্যে একটিতে রাসায়নিক এবং পাঁচটিতে বিভিন্ন ধরনের পণ্য। অন্যগুলির মধ্যে একটি জাহাজ মূলত ড্রেজ়ার হিসেবে কাজ করে। এ ছাড়া একটি জাহাজ খালিই ফিরছে। বাকি ৩টিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যমের দাবি, হরমুজ প্রণালী দিয়ে ২টি তেলের ট্যাঙ্কারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে ভারত ৩টি ইরানি তেলের ট্যাঙ্কারকে মুক্তি দিয়েছে। গত মাসে মুম্বাইয়ের অদূরে আরব সাগরে ভারতীয় কোস্টগার্ড এই তিনটি ট্যাঙ্কারকে আটক করেছিল; তাদের বিরুদ্ধে অবৈধভাবে তেল পাচারের অভিযোগ আনা হয়।

সূত্রের খবর, এদিনের আমেরিকার হামলায় ইরানি দ্বীপের তেলের ভাণ্ডারের কোনও ক্ষতি হয়নি। সেই কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, এখনও সেখানকার তেলের ঘাঁটিগুলিকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিইনি। তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ় প্রণালীতে স্বাধীন ভাবে জাহাজ চলাচলে বাধা দেয়, সিদ্ধান্ত পাল্টে ফেলব।পাশাপাশি, আমেরিকার প্রেসিডেন্টের হুমকি, ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় যে সব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—তারা হরমুজ প্রণালী খুলে দিতে আমেরিকার সঙ্গে যুদ্ধজাহাজ পাঠাবে।

from india https://ift.tt/V67gxvC
via IFTTT

Post a Comment

0 Comments