শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী, কলকাতা: আজ ব্রিগেড সমাবেশের মঞ্চে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ পর্বের প্রস্তুতি চলছে জোরকদমে। আর সেই সমাবেশে বাঙালি অস্মিতার জোর দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের মঞ্চ সেজে উঠছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। ৮০ ফুট চওড়া মূল মঞ্চে থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি। বিধানসভা ভোটের আগে বিজেপির ব্রিগেড সমাবেশের মঞ্চ দক্ষিণেশ্বরের থিম হওয়ায় এ নিয়ে রাজনৈতিক তরজাও চলছে জোরকদমে।

সূত্রের খবর, শনিবার বেলা ১ টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ টা ৪৫ নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। সেখান থেকে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভার মঞ্চে। দুপুর ২ টা ৪০ নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা'র মঞ্চে উপস্থিত হবেন। ব্রিগেডের মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশাপাশি ফুটিয়ে তোলা হচ্ছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে।দার্জিলিঙের চাবাগান থেকে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ছবি ঠাঁই পেয়েছে মঞ্চে।

আরও পড়ুন, কবে ভোট ঘোষণা ? কবে ভোট, ক'দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে ?

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মাননীয় নরেন্দ্র মোদিজি বেলুড় মঠে রাত্রিযাপন করেছেন। বাংলার সংস্কৃতি নিয়ে কী বলছেন? বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।বাংলার হৃত গৌরব, সংস্কৃতি ফেরাবে বিজেপি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার হৃত গৌরব, সংস্কৃতি ফেরাবে বিজেপি। গ্য়ারান্টারের নাম নরেন্দ্র মোদি। পালটা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, নরেন্দ্র মোদির মঞ্চ নাকি দক্ষিণেশ্বরের আদল বা ওরকম ছাঁচ রাখা হচ্ছে। থিম পুজোর প্য়ান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা।

from india https://ift.tt/UEGBfmS
via IFTTT
0 Comments