নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে এদেশে LPG সঙ্কট চরমে উঠেছে। রান্নার গ্য়াসের সিলিন্ডার পর্যাপ্ত না থাকায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে বিক্ষোভ। সমস্য়ায় পড়েছেন সাধারণ মানুষ। এবার NXT 2026 সম্মেলনে এলপিজি ক্রাইসিস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি।

VIDEO | Delhi: Addressing the NXT Summit, PM Modi (@narendramodi) says, "Nowadays, there is a lot of discussion around LPG. Some people are trying to create panic and push their own agenda. I do not want to make a political comment, but such actions only expose them before the… pic.twitter.com/Snkul9liMi
— Press Trust of India (@PTI_News) March 12, 2026

[yt]https://youtu.be/RAysjmRGK-g?si=7Ob5n0Va8rGdtkvN[/yt]

আরও পড়ুন, গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !

এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, আজকাল এলপিজি নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। কিছু মানুষ আছে, যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে। নিজেদের এজেন্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে। এই মুহূর্তে আমি ওদের নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না। কিন্তু এইটুকু অবশ্যই বলব, এইরকম করে, ওরা জনগণের সামনে নিজেদের বের করেই ফেলছে। গোটা দেশেরই বড় ক্ষতি করছে। আজ যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে, কোনও দেশ তা থেকে পার পায়নি। কম বেশি মাত্রায় প্রত্যেক দেশই এই সংকটের শিকার হয়েছে। ভারতও এই সঙ্কট থেকে বেরতো কোনও চেষ্টা করতে বাদ রাখেনি।আর আমরা আলাদা আলাদা পথে চেষ্টা করছি। গত কয়েকদিনে, একাধিক দেশের সঙ্গে আমার কথা হয়েছে। সরবারহে যে বাধা এসেছে, সেখান থেকে আমরা কীভাবে সমাধান পাব ? এনিয়েও আমরা অবিরত চেষ্টা করে চলেছি।'

জম্মু-কাশ্মীর, দেহরাদুন, নয়ডা, হরিদ্বার,চেন্নাই,বারাণসী, উত্তরপ্রদেশের বারাণসীতে LPG সঙ্কটে সমস্য়ায় পড়েছেন ব্য়বসায়ীরা।বারাণসী দোকান মালিক বলেন, আজ সিলিন্ডার চলবে। কাল শেষ হয়ে যাবে। এরকম অবস্থা হবে কোনওদিন ভাবিনি। আজ হবে কাল বন্ধ হয়ে যাবে। একই ছবি ধরা পড়েছে নয়ডাতেও। গ্য়াস সিলিন্ডার না মেলায় নয়ডার সেক্টর ১৮তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অনেকেই।উত্তরপ্রদেশের হাপুরে LPG সঙ্কটের মাঝে সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে।

একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০টি সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে পুলিশ। উত্তরাখণ্ডের হরিদ্বারে LPG সিলিন্ডার না মেলায় বিক্ষোভ দেখায় উত্তরাখণ্ড ক্রান্তি দল। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের সোপোরেও বিভিন্ন গ্য়াস ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে লম্বা লাইন ধরা পড়েছে। এসবের মাঝেই অবশ্য অন্য ছবি ধরা পড়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে।গ্য়াসের বুকিং স্বাভাবিক হচ্ছে বলেই দাবি জেলা প্রশাসনের।মোরাদাবাদ জেলাশাসক অনুজ কুমার সিংহ বলেন, আমাদের এলাকায় সিলিন্ডার নিয়ে কোনও অভিযোগ নেই। সবাই আমাদের বলেছে তাঁদের কাছে পর্যাপ্ত স্টক আছে। ঘরোয়া গ্য়াসের কোনও ঘাটতি নেই। LPG সঙ্কটের ছবি ধরা পড়েছে চেন্নাই, দেরাদুনের মতো শহরেও।

from india https://ift.tt/5a0G3yH
via IFTTT
0 Comments