Narendra Modi: ‘প্রেম করলেন আমাদের সঙ্গে, বিয়ে করলেন নরেন্দ্র মোদিকে’, খড়গের বিদায়ী ভাষণে হাসির রোল রাজ্যসভায়

নয়াদিল্লি: এমনিতে পরস্পরের বিরুদ্ধে খড়্গহস্ত। তবে বুধবার রাজ্যসভায় সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ল। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা বর্ষীয়ান সাংসদ মল্লিকার্জুন খড়গের একটি মন্তব্য ঘিরে হাসির রোল শোনা গেল সংসদের উচ্চকক্ষে। হাসি চাপতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। (Mallikarjun Kharge)

রাজ্যসভা থেকে বিদায় নিচ্ছেন খড়গে। এতদিন রাজ্যসভার বিরোধী দলনেতাও ছিলেন তিনি। বুধবার বিদায়ী ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের নামও উল্লেখ করেন। রাজ্যসভায় দেবগৌড়া এবং পওয়ারের কার্যকালের মেয়াদও শেষ হচ্ছে। তবে পওয়ার রাজ্যসভায় আবারও ফিরবেন। (Narendra Modi)

এদিন বিদায়ী ভাষণে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরেন খড়গে। দেবগৌড়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, “৫৪ বছর ধরে ওঁকে চিনি, ওঁর সঙ্গে কাজও করেছি। কিন্তু জানি না কী হল। প্রেম করলেন আমাদের সঙ্গে, ভালবাসলেন আমাদের, কিন্তু বিয়ে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এটা সাম্প্রতিক সময়েই ঘটেছে।”

कांग्रेस अध्यक्ष Mallikarjun Kharge जी का करारा तंज 🔥

“54 साल से मैं H. D. Deve Gowda को जानता हूँ।

पहले मोहब्बत हमारे साथ की फिर अचानक रिश्ता बदलकर शादी मोदी के साथ कर ली 🤣🤣 pic.twitter.com/w8cGoABEZF
— Ashfaq Joiya (@ashpak_Hussain7) March 18, 2026

খড়গের এই মন্তব্যে হাসির রোল ওঠে রাজ্যসভায়। নরেন্দ্র মোদিও হাসি চাপতে পারেননি। বিরোধ-দ্বন্দ্ব ভুললে ফুরফুরে মেজাজে দেখা যায় শাসক-বিরোধী সকলকেই।

১৯৯৬ সালের লোকসভা নির্বাচনের পর এক বছরেরও কম সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন দেবগৌড়া। তাঁর নেতৃত্বাধীব ইউনাইটেড ফ্রন্ট সরকারকে সেই সময় সমর্থন জানায় কংগ্রেসও। ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে জোট ছিল দেবগৌড়ার জনতা দল (সেক্যুলার)-এর। সেবার নির্বাচনে জেতার পর কর্নাটকের মুখ্য়মন্ত্রী হন দেবগৌড়ার ছেলে এইচডি কুমারস্বামী। কিন্তু ২০১৯ সালে সেই সরকার পড়ে যায়। কংগ্রেস এবং JDS-এর বেশ কিছু বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে। পরবর্তীতে JDS হাত মেলায় বিজেপি-র সঙ্গে। সেই নিয়েই দেবগৌড়াকে নিশানা করে খড়গে ওই টিপ্পনি করেন বলে মনে কার হচ্ছে।

এদিন খড়গে জানান, পওয়ারের সঙ্গেও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক তাঁর। DMK-র তিরুচি শিবের সঙ্গেও সুসম্পর্ক। তাঁরা যে রাজ্য়সভায় ফিরে আসছেন, তার জন্য শুভেচ্ছাও জানান। কেন্দ্রীয় মন্ত্রী তথা RPI (A) নেতা রামদাস আঠাওয়ালেকে এদিন কটাক্ষও করেন খড়গে। বলেন, “সর্বদা মোদিজীকে নিয়ে কবিতা আওড়ান উনি। অন্য কবিতা আর জানেন না।”

এদিন রাজ্যসভার বিদায়ী সাংসদদের ধন্যবাদ জানান মোদিও। জানান, রাজনীতিতে ইতি বলে কিছু হয় না। জীবনের অর্ধেকের বেশি সময় সংসদীয় রাজনীতিতে কাটিয়েছেন দেবগৌড়া, খড়গে, পওয়ার। তাঁদের দেখে শেখা উচিত নতুন সাংসদদের।

from india https://ift.tt/I9R3qJh
via IFTTT

Post a Comment

0 Comments