নয়াদিল্লি: জাতীয় স্তরে বিজেপি বিরোধী শিবিরে ফাটল কি চওড়া হচ্ছে ক্রমশ? এবার এই প্রশ্ন উস্কে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাহুল গাঁধী এবং কংগ্রেসকে বিজেপি-র ‘বি টিম’ বলে উল্লেখ করলেন তিনি। বিজেপি-বিরোধী শিবিরে ফাটলের জন্য়ও কংগ্রেসকে দায়ী করলেন তিনি। ( Pinarayi Vijayan)

ভোটমুখী কেরলে এই মুহূর্তে রাজনৈতিক তরজা চরমে। সম্প্রতি পিনারাইকে এবং সিপিএম-কে তীব্র আক্রমণ করেন রাহুল। অন্য বিরোধীদলগুলির বিরুদ্ধে CBI, ED লেলিয়ে দেওয়া হলেও, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পিনারাই কী করে রক্ষা পেয়ে যান, প্রশ্ন তোলেন তিনি। (Rahul Gandhi)

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এবার রাহুলকে পাল্টা আক্রমণ করলেন পিনারাই। বলেন, “জাতীয় স্তরের কার্যক্রম যদি খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেসই বিজেপি-র আসল বি টিমে পরিণত হয়েছে। এখনই বিশদে কিছু বলব না আমি।”

STORY | Cong, Rahul Gandhi are B-team of BJP: Kerala CM

Kerala Chief Minister Pinarayi Vijayan on Saturday hit out against the Congress and its leader Rahul Gandhi, accusing them of being the B-team of the BJP.

READ: https://t.co/ZDhowXWRty https://t.co/BMUHKdKx70
— Press Trust of India (@PTI_News) March 21, 2026

এত কিছুর পরও রাহুলের শিক্ষা হয়নি, এমন মন্তব্যও করেন পিনারাই। তাঁর কথায়, “চোখে দেখে, নিজ নিজ অভিজ্ঞতা দিয়েও কিছু মানুষের শিক্ষা হয় না। ওই সব মানুষ স্বাভাবিক নন। বিরল প্রকৃতির। যাঁদের অনুধাবনের ক্ষমতা নেই, তাঁরাই এমন হন। রাহুল গাঁধী ওই গোত্রে পড়েন।”

কংগ্রেস এবং রাহুলকে আক্রমণ করলে অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গও টানেন পিনারাই। তিনি জানান, দিল্লির তদানীন্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বও মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন। কিন্তু আদালত কেজরিওয়ালকে ক্লিনচিট দিয়েছে। ফলে এখন মুখ লুকনোর জায়গা নেই কংগ্রেসের। কেরলে কংগ্রেস বিজেপি-র দোসরে পরিণত হয়েছে বলেও দাবি করেন পিনারাই।

কংগ্রেসের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে পিনারাই বলেন, “সিপিএম নেতৃত্বাধীন LDF সবরকমের সাম্প্রদায়িকতার বিরোধী। সাম্প্রদায়িক কাজকর্মে যুক্ত কারও সমর্থনও চায় না।। সাম্প্রদায়িকতা দূরে রেখে আসতে হবে। যাদের কাছে ভোটই সব কিছু, তারা এটা পারবে না। UDF-এর সঙ্গে এখন এমনটাই হচ্ছে। সাম্প্রদায়িকতার সঙ্গে আপস করছে ওরা। যে ধরনেরই সাম্প্রদায়িকতা হোক না কেন, তা দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক।”

কেরলে এবারও জয় নিয়ে আত্মবিশ্বাসী পিনারাই। সেখানে বিজেপি একটিও আসন পাবে না বলে মনে করছেন তিনি।

from india https://ift.tt/j1erw7E
via IFTTT
0 Comments