RG Kar Case: RG কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে এবার দিল্লিতে গেল অভয়া মঞ্চ

বিজেন্দ্র সিন্হা ও সন্দীপ সরকার,কলকাতা: আরজি কর মেডিক্যালে খুন-ধর্ষণ ও দুর্নীতি মামলার দ্রুত ও যথার্থ বিচার চেয়ে এবার দিল্লিতে গেল অভয়া মঞ্চ। সোমবার সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। CBI অধিকর্তার সঙ্গেও দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা।

[yt]https://youtu.be/ntyesqTdCoU?si=0mUJA7fkzc2In-BH[/yt]

আরও পড়ুন, এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের, "গাফিলতি দেখলে রেয়াত নয়.." ! কাদেরকে হুঁশিয়ারি ?

দিল্লিতে দরবার করল অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স

ডিউটিতে থাকাকালীন সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণ ! ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর মেডিক্যালের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ১ বছর ৭ মাস পরও কলকাতা হাইকোর্ট, শিয়ালদা আদালত ও আলিপুর কোর্টে সেই সংক্রান্ত মামলা চলছে। এবার দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে দিল্লিতে দরবার করল অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। তাঁদের দাবি,আরজি কর মেডিক্যাল সংক্রান্ত সব বিচারাধীন মামলার দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক এবং মামলার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হোক যাতে ন্যায়বিচার বিলম্বিত না হয়।

CBI অধিকর্তার সঙ্গেও দেখা করতে চেয়ে আবেদন

CBI অধিকর্তার সঙ্গেও দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। অভয়া মঞ্চের আহ্বায়ক  তমেনাশ চৌধুরী বলেন, যারা তদন্তকারী সংস্থা আমাদের দেশের, তাদের উপরে বিচারব্যবস্থার আরও নিয়ন্ত্রণ থাকা দরকার এবং বিচার পাওয়ার অধিকার সমস্ত মানুষের। শুধুমাত্র অর্থবান, রাজনৈতিক নেতা কিংবা ক্ষমতাবান মানুষের নয়।

রাতভর দিল্লির যন্তর মন্তরে অবস্থানেও বসেন অভয়া মঞ্চের সদস্যরা

২০ ফেব্রুয়ারি আরজি কর মেডিক্যালের একটি মামলার শুনানিতে শিয়ালদা ACJM আদালতের বিচারক, তাঁর পর্যবেক্ষণে বলেন, CBI-এর তদন্তের গতি শ্লথ ছিল। ১৫ মাস ধরে তদন্ত করছে, তদন্তের গতি আরও বাড়াতে হবে। এবার সেই দাবি নিয়েই সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিল অভয়া মঞ্চ। দ্রুত ন্যায় বিচারের দাবিতে রবিবার রাতভর দিল্লির যন্তর মন্তরে অবস্থানেও বসেন অভয়া মঞ্চের সদস্যরা।

দেহ উদ্ধারের পরের দিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ

আরজি কর মেডিক্যালে চিকিৎসকের দেহ উদ্ধারের পরের দিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।দিন কয়েক পরই সেই মামলা CBI-এর হাতে যায়। ২০২৫-এর ২০ জানুয়ারি খুন-ধর্ষণের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্য়ু কারাদণ্ড দেয় শিয়ালদা আদালত।

from india https://ift.tt/YXJa6h4
via IFTTT

Post a Comment

0 Comments

US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের