US-Israel Attack Iran: ইরানে হামলা চালাতে ভারতের বন্দর ব্যবহার করছে আমেরিকা? দাবি নস্যাৎ করল বিদেশমন্ত্রক, বলা হল…

নয়াদিল্লি: ইরানে হামলা চালাতে আমেরিকা ভারতের বিভিন্ন বন্দরকে ব্যবহার করছে? এই প্রশ্ন উস্কে দিয়েছেন আমেরিকার সেনার প্রাক্তন কর্নেল। সেই নিয়ে এবার কড়া  প্রতিক্রিয়া জানাল ভারতের বিদেশমন্ত্রক। অভিযোগ খণ্ডন করে দিল্লি জানাল, পুরোপুরি ভিত্তিহীন দাবি করা হচ্ছে।

আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধে আড়াআড়ি বিভক্ত আন্তর্জাতিক রাজনীতি। সেই আবহেই সংবাদমাধ্যমে মুখ খোলেন আমেরিকার সেনার প্রাক্তন কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। ইরানের বিকুদ্ধে যুদ্ধে ভারতের নৌঘাঁটি ব্যবহার করা হচ্ছে বলে One America News Network-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন তিনি।

ওই সাক্ষাৎকারে ডগলাস বলেন, “চারটি ঘাঁটিই ধ্বংস হয়ে গিয়েছে। বন্দরে আমাদের পরিকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে পুরোপুরি। আমাদের এখন ভারতের উপর ভরসা করতে হচ্ছে, ভারতের বন্দর ব্যবহার করতে হচ্ছে, যা কাম্য ছিল না; নৌবাহিনী অন্তত এমনই বলছে।”

Fake News Alert!

Claims being made on OAN, a US based channel that Indian ports are being used by the US Navy are fake and false. We caution you against such baseless and fabricated comments. pic.twitter.com/xiFWnkoXBk
— MEA FactCheck (@MEAFactCheck) March 4, 2026

ইরানে হামলা চালাতে আমেরিকা একাধিক দেশে নিজেদের ঘাঁটি ব্যবহার করছে। আবার পাল্টা হামলা চালাতে বিভিন্ন দেশে আমেরিকার ঘাঁটিগুলিকে নিশানা করে ক্ষেপণাস্ত্র, ড্রোন বর্ষণ করে চলেছে ইরান। তাই ডগলাসের ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। ইরানের বিরুদ্ধে সত্যিই ভারতের মাটিকে ব্যবহার করা হচ্ছে কি না প্রশ্ন উঠতে শুরু করে।

সেই আবহে ভারতের বিদেশমন্ত্রকের তরফে খবরের সত্যতা তুলে ধরা হয়। বিদেশমন্ত্রকের MEA FactCheck নামক X হ্যান্ডলে লেখা হয়, ‘ভুয়ো খবর! আমেরিকার নৌবাহিনী ভারতের বন্দরগুলি ব্যবহার করছে বলে যে দাবি করা হয়েছে ওই চ্যানেলে, তা ভুয়ো এবং মিথ্যা। এই ধরনের ভিত্তিহীন, বানানো গল্প নিয়ে সকলকে সতর্ক করছি’।

গত ২৮ ফেব্রুয়ারি একযোগে ইরানে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই, দেশের শীর্ষ সেনা আধিকারিকদের হত্যা করা হয়। সেই থেকে যুদ্ধের আঁচে তপ্ত পশ্চিম এশিয়া। সেই যুদ্ধের আঁচ এসে পৌঁছেছে ভারতের দোরগোড়াতেও। শ্রীলঙ্কা উপকূলে, ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়েছে আমেরিকা, যাতে ইরানের ৮৭ জন সৈনিক মারা গিয়েছেন। এখনও নিখোঁজ ৬১ জন। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই আমেরিকার প্রাক্তন কর্নেলের মন্তব্যে জলঘোলা শুরু হয়। শেষ পর্যন্ত সত্যতা জানাল বিদেশমন্ত্রক।

from india https://ift.tt/hZfGUsn
via IFTTT

Post a Comment

0 Comments