কলকাতা: যুদ্ধের কারণে এলপিজি নিয়ে হাহাকার। গ্যাস সঙ্কটের আঁচ সংসদে, আজও ধর্নায় তৃণমূল। সংসদ ভবনের সামনে ধর্না তৃণমূল সাংসদদের ।এদিন সংসদ ভবনের সামনে ধর্না তৃণমূলের। ঠিক এহেন পরিস্থিতিতে শাসকদলকে জোর নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

[yt]https://youtu.be/pusMNGNYM2k?si=W8GiZQPjaCODGCZF[/yt]

আরও পড়ুন, সিলিন্ডার মজুত করা হচ্ছে কি ? রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে লেক গার্ডেন্সে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা

এদিন শুভেন্দু বলেন, তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকার ফ্লাইটের ব্যবস্থা করে দেবে। ইরানে খামেনেইয়ের বাড়ির সামনে ধর্না দিক। ওটাই প্রকৃত জায়গা হবে।

প্রশ্ন: রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবার জন্য তৃণমূল দ্বিতীয়বার আবেদন করেছিল, সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।

শুভেন্দু : যে অপমানটা তৃণমূল সরকার করেছে, তাঁতে আমার ব্যক্তিগত মত, ঠিকই করেছে। এদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গের জনগণ প্রস্তুত হয়ে আছে, শুধু ইলেকশন কমিশন ভয়মুক্ত পরিবেশ করে দিক। ইভিএম-এ গিয়ে কেউ ওদের ওই ছিন্নমূলে ভোট দেবে না।

from india https://ift.tt/40VGOT1
via IFTTT
0 Comments