West Asia Conflict : '৬০ দিনের তেল ও ৮ লক্ষ টন LPG মজুত আছে', দেশজুড়ে আতঙ্কের মধ্যে আশ্বস্ত করল কেন্দ্র

<p><strong>নয়াদিল্লি :</strong> পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। যা নিয়ে ভারতবাসীর কপালে এমনিতেই চিন্তার ভাঁজ। পর্যাপ্ত সরবরাহ না থাকলে আগামীদিনে পেট্রোল-গ্যাসের মতো অতি-প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, আশ্বস্ত করছে কেন্দ্রীয় সরকার। দেশবাসীর এই উদ্বেগের মধ্যেই বৃহস্পতিবার সরকার জানাল, এই মুহূর্তে ভারতের কাছে ৬০ দিনের অপরিশোধিত তেল ও জ্বালানি মজুত রয়েছে। রয়েছে ৮ লক্ষ টন LPG। কাজেই, পশ্চিম এশিয়ায় সংঘর্ষের আবহে সরবরাহ প্রক্রিয়া ব্যাহত হলেও, জরুরি কোনও পরিস্থিতি নেই। ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম জ্বালানির স্টক সংক্রান্ত তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। পেট্রোল পাম্প ও এলপিজি ডিস্ট্রিবিউটরদের সামনে দীর্ঘ লাইনের খবরের মধ্যে আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা রোধ করতে এবং দেশবাসীকে আশ্বস্ত করার লক্ষ্যে এই উদ্যোগ।</p>

from india https://ift.tt/B1J75cP
via IFTTT

Post a Comment

0 Comments

Supplementary Voter List :আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, "ভাল সংখ্যাই বাদ যাবে..." ! সতর্কবার্তা শোনালেন দিলীপ