India-Iran Relations: ৭ বছর পর ভারতে আসছে ইরানের তেল, চিন থেকে মুখ ঘুরল জাহাজের, যুদ্ধবিরতি ঘোষণা হতেই

নয়াদিল্লি: দীর্ঘ সাত বছর পর ইরান থেকে তেল আসছে ভারতে। আপাতত ইরানের উপর নিষেধাজ্ঞা কার্যকর নেই। আর তাতেই ভারতের অভিমুখে রওনা দিল ইরান থেকে আসা তেলভর্তি জাহাজ। চিন থেকে মুখ ঘুরিয়ে ভারতের দিকে এগোতে শুরু করেছে ওই জাহাজ। চলতি সপ্তাহেই ওই জাহাজ ভারতে এসে পৌঁছবে বলে জানা যাচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণা হতেই ইরানের তেল হাতে পাচ্ছে ভারত। (Iranian Oil Heads to India)

London Stock Exchange Group এবং জাহাজের গতিবিধিতে নজরদারি চালানো সংস্থা Kpler-এর তথ্য় বলছে, কিউরাসাওয়ের পতাকা লাগানো  তেলের ট্যাঙ্কার ‘জয়া’ দক্ষিণ-পূর্ব দিক ঘেঁষে এগোচ্ছিল। গতিবিধি দেখে মনে হচ্ছিল, চিনই গন্তব্য ছিল জাহাজটির। সেটি এখন মুখ ঘুরিয়ে ভারতের দিকে রওনা দিয়েছে। ভারতের পূর্ব উপকূলে নোঙর করবে তেলভর্তি জাহাজটি। চলতি সপ্তাহেই পৌঁছে যাবে। (India-Iran Relations)

ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওই তেল কিনেছে বলে জানা যাচ্ছে। তবে তাদের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে শুধু ‘জয়া’ই নয়, জর্ডন থেকে আরও একটি তেলের ট্যাঙ্কার রওনা দিয়েছে। সেটিও ভারতে নোঙর করতে চলেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

২০১৯ সালের মে মাসে শেষ বার ইরানের থেকে তেল কিনেছিল ভারত। তার আগে পর্যন্ত ভারতকে সুলভ মূল্যে তেল বিক্রি করত ইরান। ভারতের অন্যতম তেল সরবরাহকারী দেশ হিসেবেও স্বীকৃত ছিল তারা। কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা চাপানোয় ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয় ভারত। পশ্চিম এশিয়া এবং আমেরিকার থেকে তেল কেনা শুরু হয়।

কিন্তু গত ৪০ দিন ধরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন, তেলের সেই সরবরাহ ধাক্কা খায়। হরমুজের উল্টো দিকে আটকে পড়ে একাধিক জাহাজ। শুধু ভারতই নয়, জ্বালানি সঙ্কট নেমে আসে একাধিক দেশের উপর। এমন পরিস্থিতিতে সাময়িক নিয়মকানুন শিথিল করে আমেরিকা। জানা যাচ্ছে, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর যদিও জাহাজটি ভারতে এসে পৌঁছবে। তবে চলতি মাসের শুরুতেই তেলের বরাত দেওয়া হয়েছিল।

গত সপ্তাহে ভারতেরক তৈল মন্ত্রক জানায়, ইরান থেকে অশোধিত তেল কিনতে শুরু করেছে ভারতের শোধনাগারগুলি। নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তেল আমদানি বাড়ানো হয়েছে। ইরান থেকে তেল পেলে জোগানও অব্যাহত থাকবে, দামও বাড়বে না বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

অন্য দিকে, Kpler-এর তথ্য বলছে, এপ্রিল মাসে রেকর্ড হারে ইরানের তেল বিক্রি হচ্ছে। এই মুহূর্তে জলপথে ইরান থেকে আসা ১৮৯ মিলিয়ন বা ১৮ কোটি ব্যারেল তেল রয়েছে।

from india https://ift.tt/L2T7kwv
via IFTTT

Post a Comment

0 Comments