Airforce Rescues Teens: রিলস বানানোর নেশা প্রাণ কাড়ল, জলের ট্যাঙ্ক থেকে পড়ে মৃত্যু ১ কিশোরের, ১৬ ঘণ্টা পর ২ জনকে গ্রেফতার করল বায়ুসেনার কপ্টার

নয়াদিল্লি: রিলস বানাতে জলের ট্যাঙ্কে উঠেছিল। কিন্তু হুড়মুড় করে ভেঙে পড়ল সিঁড়ি। বেঘোরে মৃত্যু এক কিশোরের। আহত আরও দুই। উপের আটকে ছিল আরও দু’জন। শেষ পর্যন্ত বায়ুসেনা নামাতে হল। হেলিকপ্টারে চাপিয়ে উদ্ধা করে আনা হল তাদের। (Uttar Pradesh News)

উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর থেকে এই ঘটনা সামনে এসেছে। জলট্য়াঙ্কের উপর দীর্ঘ ১৬ ঘণ্টা আটকে ছিল দুই কিশোর। বায়ুসেনার MI-17 হেলিকপ্টার তাদের উদ্ধার করে এনেছে। গোরক্ষপুরের বায়ুসেনা হাসপাতালে ভর্তি রয়েছে ওই দুই কিশোর। (Airforce Rescues Teens)

কাশীরাম আবাস কলোনি থেকে এই ঘটনা সামনে এসেছে। শনিবার ৬০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে উঠে পড়ে ওই পাঁচ কিশোর। রিল বানাতে অত উঁচুতে উঠেছিল তারা। কিন্তু নামার সময় বিপত্তি ঘটে। সিঁড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিন জন নীচে পড়ে যায়, যার মধ্যে একজন মারাও যায়। দু’জনকে ভর্তি করা হয় হাসপাতালে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

#WATCH | Siddharthnagar, Uttar Pradesh: Children who had been stranded for a day at a water tank, rescued by an Air Force helicopter. pic.twitter.com/Yu1wfmmR9p
— ANI (@ANI) May 3, 2026

আরও পড়ুন: সন্তানকে বাঁচাতে লড়াই মায়ের! বুকে জড়িয়েই মৃত্যু, ভিডিও কলে শেষবার কী বলেছিলেন ?

যে দু’জন উপরে আটকে যায়, তারা রড ধরে কোনও রকমে ঝুলছিল। দীর্ঘ চেষ্টার পর ট্যাঙ্কের উপর ফিরে যেতে সফল হয় তারা। সেই অবস্থায় দীর্ঘ ১৬ ঘণ্টা আটকে ছিল তারা। কারণ যেখানে জলের ট্যাঙ্কটি অবস্থিত, সেটি কর্দমাক্ত এলাকা। উদ্ধারকার্য চালাতে তাই সমস্যা হয়। হাইড্রলিক ক্রেন আনা হলেও, সেটি ট্যাঙ্কের কাছে পৌঁছতে পারেনি।

এমন পরিস্থিতিতে প্রথমে ১৫০ মিটার দীর্ঘ রাস্তা তৈরির কাজ শুরু হয়। মধ্যরাত পর্যন্ত ১২০ কিলোমিটার রাস্তার কাজই সম্পূর্ণ হয়। কিন্তু ভোররাত ৩টে থেকে বৃষ্টি শুরু হলে রাস্তা তৈরির কাজও ভেস্তে যায়। এমন পরিস্থিতিতে সেনার সাহায্য় চাওয়া হয়।

আরও পড়ুন: ই-ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন ! দেশজুড়ে বন্ধ ওষুধের দোকান, কবে ?

শেষ পর্যন্ত রবিবার ভোর ৫টা বেজে ২০ মিনিটে বায়ুসেনার MI-17 হেলিকপ্টার উদ্ধারকার্যে নামে। ১৫ মিনিটের মধ্যে ট্যাঙ্কের উপর থেকে দু’জনকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুর ৩টে নাগাদ জলের ট্যাঙ্কে ওঠে ১৫ বছর বয়সি গোলু, ১১ বছর বয়সি সানি, ১৫ বছর বয়সি কাল্লু, ১৬ বছর পয়সি পবন এবং মামার বাড়িতে বেড়াতে আসা ১২ বছর বয়সি বলে। সিঁড়ি ভেঙে পড়লে নীচে আছড়ে পড়ে বলে, শনি এবং গোলু। তাদের উপর ধ্বংসাবশেষও আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় বলে। সানি এবং গোলুকে ভর্তি করা হয় হাসপাতালে। কাল্লু এবং পবন আটকে ছিল উপরে।

#WATCH | Siddharthnagar, Uttar Pradesh: District Magistrate of Siddharthnagar, Shivsharanappa says, "An incident occurred when five children climbed atop a water tank to record a reel, and when the stairs broke, three of them fell from the water tank. One child died, and two… https://t.co/dKnPIHsLKe pic.twitter.com/nU8S77HKCM
— ANI (@ANI) May 3, 2026

জেলাশাসক জানান, পাঁচ জন জলের ট্যাঙ্কে উঠেছিল। সেই সময় সিঁড়ি ভেঙে বিপত্তি ঘটে। বায়ুসেনার বিমান পাঠানোয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানান তিনি।

from india https://ift.tt/0QO5Eum
via IFTTT

Post a Comment

0 Comments