Uttar Pradesh News: ফ্যামিলি ফাংশনে ৯ বছরের বালককে গুলি করে খুন, মদে মেশানোর জল আনতে রাজি হয়নি বলে, গ্রেফতার আত্মীয়

নয়াদিল্লি: মদে মেশানোর জন্য জল আনতে বলা হয়েছিল। সেই কাজে রাজি না হওয়ায় বেঘোরে প্রাণ গেল ন’বছরের বালকের। অনুষ্ঠান বাড়িতে তাকে গুলি করে মেরে ফেলল এক যুবক। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। নামকরণ অনুষ্ঠান চলাকালীন গুলি করে মেরে ফেলা হল তাকে। (Uttar Pradesh Shooting Incident)

উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার ইয়াকুতাগঞ্জ গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটেছে। ন’বছরের ওই বালকের নাম যশপাল ওরফে যশ। বাড়িতে নামকরণের অনুষ্ঠান চলছিল। সেই সময় মদের আসরও বসে। ছেলেটির কাকা, অন্য আত্মীয় এবং গ্রামের কয়েক জন মিলে মদ্যপানের আসর বসায়। সেই সময় ওই ধনেশ যাদব মদে মেশানোর জন্য ছেলেটিকে জল আনতে বলে। (Uttar Pradesh News)

আরও পড়ুন: সন্তানকে বাঁচাতে লড়াই মায়ের! বুকে জড়িয়েই মৃত্যু, ভিডিও কলে শেষবার কী বলেছিলেন ?

ন’বছর বয়সি ছেলেটি নির্দেশ মানতে অস্বীকার করে। তাতে তাকে ধমকও দেয় ধনেশ। কিন্তু তাও নিজের অবস্থান থেকে সরেনি ওই বালক। এতেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় ধনেশ। ওই বালকের পেটে গুলি লাগে। মত্ত অবস্থায়, মেজাজ হারিয়ে ওই যুবক গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

আরও পড়ুন: ই-ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন ! দেশজুড়ে বন্ধ ওষুধের দোকান, কবে ?

অনুষ্ঠানবাড়িতে গুলি চলায় আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায় অতিথিদের মধ্যেও। গুলিবিদ্ধ বালককে প্রথমে কাসগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় আলিগড়ে। কিন্তু চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে ছেলেটি।

স্টেশন হাউস অফিসার গোবিন্দ বল্লভ শর্মা জানিয়েছেন, বালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছে। গুলি চালানোর পর অনুষ্ঠান বাড়ি থেকে পালিয়ে যায় ধনেশ। পরবর্তীতে খালের উপরের একটি সেতু থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমার ভারী জানিয়েছেন, অভিযুক্তকে জেলে পাঠানো হচ্ছে। সব দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাক্রম।

অন্য দিকে, উত্তরপ্রদেশ থেকেই আরও একটি শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। রিলস বানাতে জলের ট্যাঙ্কের উপর চড়ে বসে কিছু ছেলেমেয়ে। কিন্তু হুডমুড় করে সিঁড়ি ভেঙে পড়ায় আর নামতে পারেনি কেউ। তিন জন উপর থেকে পড়ে যায়, যার মধ্যে একজন মারা যায়। বাকি দু'জনের চিকিৎসা চলছে হাসপাতালে। তার পরও ট্যাঙ্কের উপর আটকে ছিল দু'জন। শেষ পর্যন্ত বায়ুসেনার হেলিকপ্টার নামাতে হয়। তারাই দু'জনকে উদ্ধার করে। জেলাশাসক জানান, পাঁচ জন জলের ট্যাঙ্কে উঠেছিল। সেই সময় সিঁড়ি ভেঙে বিপত্তি ঘটে। বায়ুসেনার বিমান পাঠানোয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানান তিনি।

from india https://ift.tt/oIWNSgM
via IFTTT

Post a Comment

0 Comments