নয়াদিল্লি: বক্স অফিসে সব রেকর্ড চুরমার করে দিয়েছে। পাল্লা দিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। মুক্তি পাওয়ার এতদিন পর বিপাকে ‘ধুরন্ধর ২’। সেনাবাহিনীর অভিযানের খুঁটিনাটি, স্পর্শকাতর তথ্য ছবিটি ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। অভিযোগের সত্যতা যাচাই করতে নির্দেশ দেওয়া হল। (Dhurandhar 2 Allegations)

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’ ছবিটি দেশে-বিদেশে বিপুল ব্যবসা করেছে। কিন্তু ‘ধুরন্ধর ২’ ছবিটিকে নিয়ে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে। সশস্ত্র সীমা বলের হেড কনস্টেবল দীপক কুমার জনস্বার্থ মামলাটি দায়ের করেন। তাঁর অভিযোগ, সশস্ত্র বাহিনীর অভিযান সংক্রান্ত খুঁটিনাটিফাঁস করে দিয়েছে ছবিটি। দেশের নিরাপত্তা এবং অখণ্ডতার জন্য ছবিটি ঝুঁকিপূর্ণ। (Delhi High Court)

শুনানি চলাকালীন আদালত জানায়, ছবিতে কাল্পনিক কাহিনি তুলে ধরা হলেও, নিরাপত্তা বাহিনীর কর্মী যেখানে উদ্বেগ প্রকাশ করছেন, তা এড়িয়ে যাওয়া যায় না। এর পরই কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে নির্দেশ দেয় আদালত। ‘ধুরন্ধর ২’ দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য গোপনীয়তা রক্ষা আইন লঙ্ঘন করেছে কি না, খতিয়ে দেখতে বলা হয়।

Delhi HC has directed Ministry of Information & Broadcasting and CBFC to decide plea claiming that “Dhurandhar: The Revenge” movie has potential of revealing information related to armed forces, even though it is claimed as a work of fiction.

Read more: https://t.co/fwOiDJi6jT pic.twitter.com/PhRMJdhweE

— Live Law (@LiveLawIndia) May 20, 2026

আরও পড়ুন: কত সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের? আরও নাম জড়ানো হচ্ছে? টানাপোড়েন চরমে, তৃণমূল বলল...

হাইকোর্টের বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের তথ্য় ও সম্প্রচার মন্ত্রককে বিষয়টিতে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, সেন্সর বোর্ডকেও বিষয়টি দেখে সিদ্ধান্ত জানাতে বলেছে আদালত। আদালত বলে, “ছবিটি কাল্পনিক এবং মনোরঞ্জনের লক্ষ্যে তৈরি করা হলেও, সেটির প্রভাব অস্বীকার করা যায় না।”

আরও পড়ুন: বিধানসভায় বিরোধী দলের মর্যাদা নিয়ে জটিলতা, স্পিকারকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

মামলাকারী আদালতে জানিয়েছেন, ছবিটি কিছু ঘটনার স্থান, উচ্চপদস্থ আধিকারিকদের আদলে তৈরি কিছু চরিত্র এবং প্রয়াত সামরিক কর্তাদের আদলে তৈরি চরিত্রগুলি এতটাই প্রকট যে দেশের নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষার দিক থেকে দেখলে, তা দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী।

সব শোনার পর আদালত বলে, “অভিযোগের ধরন, আবেদনকারীর উদ্বেগ শোনার পর আমাদের মনে হচ্ছে, আবেদনকারীর চিন্তার কারণগুলি যথাযথ ভাবে বিবেচনা করে দেখে, সেই মতো সুরাহা বের করা উচিত।”

‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’ বিনোনের জগতে অন্যতম সফল ছবি। দু’টি ছবিই সমালোচকদের প্রশংসা কুড়োয়। এক একটি ছবি ব্যবসা করে ১০০০ কোটি টাকার বেশি। যদিও ছবি দু’টিকে ঘিরে অভিযোগও কম নয়। ইতিহাস বিকৃতি থেকে দেশের শাসকদলের প্রতি বাড়তি অনুরাগের অভিযোগে বিদ্ধ হতে হয়েছে।

from india https://ift.tt/xVHNGOg
via IFTTT
0 Comments