চেন্নাই : কাটল জট। এবার VCK-রও সমর্থন পেয়ে গেলে TVK (তামিলাগা ভেটরি কাঝাগাম) । অর্থাৎ, তামিলনাড়ুতে বিজয়ের দলের শপথ-গ্রহণ করা এখন সময়ের অপেক্ষা। কারণ, VCK-র দুই বিধায়কের সমর্থন পেয়ে যাওয়ায় ম্যাজিক ফিগার এসে গেছে TVK-র কাছে। VCK নিঃশর্ত সমর্থন দিয়েছে। এই পরিস্থিতিতে সরকার গঠনের দাবি নিয়ে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন TVK সুপ্রিমো।

Tamil Nadu | VCK extends unconditional support to TVK to form a government in the state.

With this, TVK now has the support of Congress, CPI, CPI(M) and VCK, taking its tally to 119, crossing the majority mark of 118. pic.twitter.com/iWK69ncqHq

— ANI (@ANI) May 9, 2026

ভোটের ফল বেরনোর পর কেটে গেছে পাঁচটা দিন। আজও তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানাপোড়েন অব্যাহত ছিল। কারণ, সবথেকে বেশি আসন পাওয়া অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল TVK কিছুক্ষণ আগে অবধি চূড়ান্ত ম্যাজিক-ফিগার জোগাড় করে উঠতে পারেনি। সরকার গঠনের জন্য ১১৮ বিধায়কের সমর্থন প্রয়োজন। একাধিক দলের সমর্থনের পরও যে সংখ্যা দেখাতে পারছিলেন না বিজয়। এই পরিস্থিতিতে আজ ফের লোকভবনে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের সঙ্গে দেখা করেন তিনি। এনিয়ে তিনদিনে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজয়। তামিলাগা ভেট্রি কাঝাগামের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে সিপিআই ও সিপিআই(এম) বিধায়কদের সমর্থন-পত্র জমা দেন।

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য ১১৮ বিধায়কের সমর্থন প্রয়োজন। যে দল এই সমর্থন দেখাতে পারবে নিয়মমতো তাকেই সরকার গঠনের আহ্বান জানাবেন রাজ্যপাল। এরমধ্যে TVK ১০৮ আসনে জিতেছে। সবথেকে বেশি আসনে তারাই জয়ী হয়েছে। কাজেই, সরকার গঠনের লড়াইয়ে অনেকটাই এগিয়ে বিজয়ের দল। কিন্তু, সরকার গঠনের জন্য এই সংখ্যাটাও পর্যাপ্ত নয়। আরও ১০ বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল তাদের। এই পরিস্থিতিতে একাধিক দলের সমর্থন মিলেছে বিজয়ের। TVK-র ১০৮ ছাড়াও, তাদের সঙ্গে সমর্থন আছে- কংগ্রেসের ৫ বিধায়ক, ২ সিপিআই বিধায়ক ও ২ সিপিআই(এম) বিধায়কের। এর জেরে TVK শিবিরে সমর্থন সংখ্যা দাঁড়ায় ১১৭। এরপর VCK-র দুই বিধায়কও সমর্থন জানিয়ে দিলেন। যা ম্যাজিক ফিগারের থেকে বেশি। ওয়াকিবহাল মহল বলছে, এই পরিস্থিতিতে TVK-র সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। TVK News

from india https://ift.tt/VY9Acra
via IFTTT
0 Comments