Tamil Nadu News : তামিলনাড়ুতে কি সরকার গঠন করতে পারবে বিজয়ের TVK ? সন্ধেয় শেষ হচ্ছে টানাপোড়েন; কোথায় দাঁড়িয়ে সংখ্যাতত্ত্ব ?

<p><strong>চেন্নাই :</strong> তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানাপোড়েন অব্যাহত। ভোটের ফল বেরনোর পর কেটে গেছে পাঁচটা দিন। এখনও পর্যন্ত সরকার গঠন নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। কারণ, সবথেকে বেশি আসন পাওয়া অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল TVK এখনও চূড়ান্ত ম্যাজিক-ফিগার দেখিয়ে উঠতে পারেনি রাজ্যপালের কাছে। সরকার গঠনের জন্য ১১৮ বিধায়কের সমর্থন প্রয়োজন। একাধিক দলের সমর্থনের পরও যে সংখ্যা এখনও দেখাতে পারেননি বিজয়। তবে, ম্যাজিক-ফিগারের দোরগড়ায় পৌঁছে গেছে TVK।</p> <p>এই পরিস্থিতিতে আজ ফের লোকভবনে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের সঙ্গে দেখা করেন তিনি। এনিয়ে তিনদিনে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজয়। তামিলাগা ভেট্রি কাঝাগামের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে সিপিআই ও সিপিআই(এম) বিধায়কদের সমর্থন-পত্র জমা দেন। যদিও এখনও রাজ্যপালের অফিস থেকে এনিয়ে কোনও সরকারি ঘোষণা নেই। এবিষয়ে ওয়াকিবহাল বিভিন্ন মহলের বক্তব্য, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভার ম্যাজিক ফিগার এখনও দেখিয়ে উঠতে পারেনি TVK।</p> <p>তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য ১১৮ বিধায়কের সমর্থন প্রয়োজন। যে দল এই সমর্থন দেখাতে পারবে নিয়মমতো তাকেই সরকার গঠনের আহ্বান জানাবেন রাজ্যপাল। এরমধ্যে TVK ১০৮ আসনে জিতেছে। সবথেকে বেশি আসনে তারাই জয়ী হয়েছে। কাজেই, সরকার গঠনের লড়াইয়ে অনেকটাই এগিয়ে বিজয়ের দল। কিন্তু, সরকার গঠনের জন্য এই সংখ্যাটাও পর্যাপ্ত নয়। আরও ১০ বিধায়কের সমর্থন প্রয়োজন তাদের। এই পরিস্থিতিতে একাধিক দলের সমর্থন মিলেছে বিজয়ের। এই মুহূর্তে TVK-র ১০৮ ছাড়াও, তাদের সঙ্গে সমর্থন আছে- কংগ্রেসের ৫ বিধায়ক, ২ সিপিআই বিধায়ক ও ২ সিপিআই(এম) বিধায়কের। এর জেরে TVK শিবিরে সমর্থন সংখ্যা দাঁড়াচ্ছে ১১৭। ম্যাজিক ফিগারের থেকে যা এখনও একটা কম।</p>

from india https://ift.tt/XqpfuGR
via IFTTT

Post a Comment

0 Comments