কলকাতা: প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি। পরিষদীয় দলের নেতা হিসেবে তাই শুভেন্দু অধিকারীই নির্বাচিত।'

[yt]https://youtu.be/RcFTxoqmzRI?si=u0Q3_RaMJkYvmQa6[/yt]

আরও পড়ুন, 'কামদুনি,নিয়োগ দুর্নীতি, RG কর...মমতা কোনও কারণে বাধা পড়ে যাচ্ছিলেন, যার জন্য ব্যবস্থা নিতে পারছিলেন না', এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিরঞ্জত

' পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীই নির্বাচিত '

এদিন তিনি বলেন, আজ ভারতীয় জনতা প্রার্টি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যদের একটি মিটিং ডাকা হয়েছে। ওই মিটিয়ে রাষ্ট্রীয় অধ্যক্ষ, আমাকে এবং শ্রী মোহন চরণ মাঝিকে , কেন্দ্রের তরফে এখানে পাঠানো হয়েছিল। কিছুদিন আগেই ভোটের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই ৮টি প্রস্তাব ও সমর্থন গৃহিত হয়েছে। এবং সকল প্রস্তাব ও সমর্থনের পর একটাই নামে সম্মিলিত হয়েছে। তারপর দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় কোনও নাম আসেনি। এই জন্য পরিষদীয় দলের নেতা হিসেবে তাই শুভেন্দু অধিকারীই নির্বাচিত।'

'বাম আমলে থেকেও ভয়ের পরিবেশ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়'

তিনি আরও বলেন, সকল নব নির্বাচিত বিধায়কদের আমি আমার প্রণাম জানাই। রাম রাম। আমি সবার প্রথমে বাংলার মানুষকে দুই হাত জড়ো করে, কোটি কোটি প্রণাম জানাই। বাম আমলে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, মমতাজি (মমতা বন্দ্যোপাধ্যায়) তার থেকেও বেশি ভয়ের পরিবেশ তৈরি করেছেন এই বাংলায়। ...যার উদাহরণ কোটি কোটি হিংসা বাংলার মাটিতে। এরই মাঝে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের নেতা নরেন্দ্র মোদি, বাংলার মানুষ ভরসা রেখে, বাংলার মানুষ যে বড় জয় আমাদের এনে দিয়েছে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। '

"চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির.."

শাহর সংযোজন, আমি দলের তরফে এটাও বলতে চাই, বাংলার জনতা আমাদের যে সাফল্য দিয়েছেন, আমরা পুরো চেষ্টা করব, আপনাদের বিশ্বাসে যেনও কোনওভাবেই আঘাত না পৌঁছয়। এতে যেনও কোনও কমতি না থেকে যায়। বন্ধুগণ আজ কবিগুরুর কথাই সত্য়ি হয়েছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির...যেখানে মন ভয়মুক্ত থাকবে, এবং মাথা গর্বের সঙ্গে উঁচু থাকবে, সেইভাবেই বাংলার রাস্তা প্রসস্ত হয়ে গিয়েছে। আর বাংলা সেই রাস্তাতেই চলছে।

from india https://ift.tt/bDldf9R
via IFTTT
0 Comments