Delhi Mumbai Attack Plan: দাউদ-ISI - এর সঙ্গে যোগ, দিল্লি থেকে গ্রেফতার ৯ সন্দেহভাজন, মুম্বই-দিল্লিতে নাশকতার ছক ?

<p><strong>নয়া দিল্লি :</strong> ভারতে নাশকতায় ফের সক্রিয় দাউদ-ISI চক্র? দিল্লি থেকে দাউদ-নেটওয়ার্কের ৯ জঙ্গি গ্রেফতার। অনুমান, ধৃত জঙ্গিরা রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার ছক কষছিল। প্রচুর অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক-সহ ৯ জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতদের হ্যান্ডলারের সঙ্গে মুম্বই আন্ডারওয়ার্ল্ডের যোগ, অস্ত্র-সহ ৯ জনকে গ্রেফতারি নিয়ে দাবি দিল্লি STF- এর, এমনটাই খবর সূত্রের। শুধু দিল্লি নয়, মুম্বইতেও নাশকতার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গিদের, এমনটাই খবর সূত্রের। দিল্লি এসটিএফ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, পাঞ্জাবের বাসিন্দারা। এছাড়াও রয়েছে কয়েকজন বিদেশি নাগরিক। যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, অনুমান দিল্লি ও মুম্বইয়ের পাশাপাশি দেশের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার পরিকল্পনা ছিল তাদের। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং দাউদ ইব্রাহিমের সঙ্গে ধৃত ৯ জনের সুস্পষ্ট যোগ পাওয়া গিয়েছে বলে খবর।&nbsp;</p>

from india https://ift.tt/w7irkyb
via IFTTT

Post a Comment

0 Comments

Mamata Banerjee: কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা, ৮০ জনের মধ্যে এসেছেন মাত্র ১৯ থেকে ২০ জন, স্থগিত বৈঠক